খেলাধুলা

টিকে থাকার লড়াইয়ে আফগানের মুখোমুখি ভারত

  • 5:12 am - November 03, 2021

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে করুণ পরাজয়। আর এর জেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বেশ অস্বস্তিতে ভারত। টিম ইন্ডিয়াকে চলতি বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে আজ আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে জিততেই হবে এবং অবশ্যই বড় ব্যবধানে। এই পরিস্থিতিতে দুই ম্যাচের ভুলগুলি শুধরে নামতে চাইবে বিরাট কোহলিরা।

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই ভারতের ব্যাটিং বিপর্যয় এসেছিল। এই পরিস্থিতিতে রোহিত শর্মাকে আবারও ওপেনিংয়ে পাঠিয়ে গত ম্যাচে চোট পাওয়া সূর্যকুমার যাদবকে ফিরিয়ে আনতে পারে ভারত। এর জেরে ইশান কিশানকে বাদ পড়তে হবে। এছাড়া স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজার সাথে রবিচন্দ্রন অশ্বিনকে জুড়ে দেওয়া হতে পারে। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী দুই ম্যাচে একদমই ভালো ছন্দ দেখাতে পারেননি। ফলে আজকের গুরুত্বপূর্ণ লড়াইয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্পিনার অশ্বিনকে প্রথম একাদশে আনা হতে পারে। এছাড়া ব্যাট হাতেও বেশ কার্যকরী অশ্বিন। যার ফলে ভারতের ব্যাটিং গভীরতাও বাড়বে।

নিউজিল্যান্ড ম্যাচে ভারতীয় দলের ইতিবাচক দিক হিসেবে উঠে এসেছে হার্দিক পান্ডিয়ার বোলিং করা। দুই ওভার বল করেছিলেন হার্দিক, ফলে বোঝা যাচ্ছে তিনি কার্যত তৈরি এই ষষ্ঠ বোলারের দায়িত্ব নেওয়ার জন্য। তবে ভারতীয় দলকে আরও বেশি সাহসী হতে হবে আফগানদের বিরুদ্ধে। সোধি-স্যান্টনারের স্পিনের জালে ধরা পড়লেও, আফগানদের বিরুদ্ধে লড়াই আরও কঠিন। প্রতিপক্ষের দলে রয়েছে রশিদ খান, মোহম্মদ নবি ও মুজিব-উর-রেহমানের মত তিন বিশ্বমানের স্পিনার। ফলে এই স্পিন-ত্রয়ীর বিরুদ্ধে দায়িত্বশীল অথচ আক্রমণাত্মক ভূমিকা নিতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের।

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ও ১৯৮৩ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বচ্যম্পিয়ন ভারত কি পারবে আজ আফগানিস্তানকে হারাতে? বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই ভারতের সামনে। একই সমীকরণ আফগানিস্তানেরও। ৩ ম্যাচের দুটিতে জয়ী আফগানিস্তানকেও সেমির আশা টিকিয়ে রাখতে হারাতেই হবে কোহলির ভারতকে। এই গ্রুপ থেকে পাকিস্তান সবার উপরে। দ্বিতীয় দল হওয়ার লড়াইয়ে রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড ও ভারত।

দুবাইয়ে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের প্রতিপক্ষ নামিবিয়া। দুই দলই নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে। ব্ল্যাক ক্যাপসরা প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও ভারতকে হারায়। নামিবিয়া প্রথম ম্যাচে জয় পায় স্কটল্যান্ডের বিপক্ষে। হেরে যায় আফগানিস্তানের কাছে। মোহাম্মদ নবীর আফগানিস্তান এর আগে হারিয়েছে স্কটল্যান্ড ও নামিবিয়াকে। লড়াই করে হেরেছে পাকিস্তানের কাছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au