বিএনপি,র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুর বিভাগীয় টিমের সঙ্গে মত বিনিময়
নিজস্ব প্রতিবেদক: বিএনপি,র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুর বিভাগীয় টিম আজ শনিবার (৩০ অক্টোবর) রাজবাড়ী জেলাতে গোপালগঞ্জ শরীয়তপুর ও রাজবাড়ী জেলা বিএনপির নেতবৃন্দের সঙ্গে ভিন্ন ভিন্ন ভাবে মত বিনিময় করেন।
নেতৃবৃন্দ সভায় আগামী ৪৫ দিনের মধ্যে জেলার সকল উপজেলা, থানা, ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, শরিয়তপুর জেলা বিএনপি’র সভাপতি শফিকুর রহমান কিরন, গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফীকুজ্জামান, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা: কে এম বাবর, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত হোসেন সদস্য সচিব এ্যাড. কামরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অবিলম্ব বর্তমান ভোটার বিহীন সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার ব্যাপারে সবাই জোর গুরুত্ব আরোপ করেন।
এসময় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ হারুন উপস্থিত ছিলেন।
নতুন সময়/টিআই