খেলাধুলা

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুশ্চিন্তা অস্ট্রেলিয়া শিবিরে

  • 8:17 am - October 28, 2021

টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে কোনও ম্যাচই হালকা ভাবে নেওয়ার জায়গা নেই। দুবাইয়ে আজ বৃহস্পতিবার মুখোমুখি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। কোনও দলই তাদের প্রথম ম্যাচের জয়টা হিসেবের মধ্য়ে রাখতে চাইছে না। আবার নতুন করে শুরু করতে হবে, প্রতি ম্যাচের আগে সেটাই মাথায় ঘুরছে দল গুলির। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে, শ্রীলঙ্কা হারিয়েছে বাংলাদেশকে। এই ম্যাচের দুইটি চিন্তা অস্ট্রেলিয়া শিবিরে। প্রথমত ডেভিড ওয়ার্নারের ফর্ম। অন্যদিকে মিচেল স্টার্কের চোট। ডেভিড ওয়ার্নারের ফর্ম নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমেও লেখালেখি শুরু হয়েছে।

অনেকের মতে বাঁহাতি এই ওপেনারকে প্রথম একাদশে নিলে ফল খারাপ হতে পারে। কিন্তু ওয়ার্নার পাল্টা জবাব দিতেও ছাড়েননি। ফর্মে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। এদিকে, গত মঙ্গলবার অনুশীলনে চোট পেয়েছেন মিচেল স্টার্ক। সেটাও একটা চিন্তা অজি শিবিরের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে স্টার্ক খেললেও তাকে আগের মত ফিট মনে হয়নি। ক্রিকেট মহলের মতে কোনও একটা সমস্যায় ভুগছেন স্টার্ক। সেই সমস্যাটাই সামনে চলে এল মঙ্গলবারের অনুশীলনে। আইসিসি অ্যাকাডেমিতে খোঁড়েতে খোঁড়াতে মাঠ ছেড়েছেন তিনি। অস্ট্রলিয়া দল সূত্রে খবর শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নাও পাওয়া যেতে পারে তাকে।

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যে উইকেটে খেলা হয়েছিল সেখানেই হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচ। তাই স্পিনাররা যে বাড়তি সাহায্য পাবেন সেটা পরিস্কার। আর এখানেই অ্যাডভান্টেজ লঙ্কা ব্রিগেডের। যোগ্যতা নির্নায়ক পর্বে দুরন্ত পারফর্ম করেছেন শ্রীলঙ্কার স্পিনাররা। ফ্লাড লাইটের ম্যাচে তাই যে দল পরে ব্যাটিং করবে তাদের সুবিধে হওয়ার কথা। অস্ট্রেলিয়া চাইবে পরে ব্যাটিং করতে। তাতে শ্রীলঙ্কার স্পিনাররা সুবিধে করতে পারবেন না। শিশির ফ্যাক্টর বড় করে দেখা দেবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au