আন্তর্জাতিক

‘ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা করতে পারে আইএস’

  • 6:22 am - October 27, 2021

আফগানিস্তানে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা না হলে তারা আগামী ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে পেন্টাগন।  মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা এ দাবি করেছেন।  মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। খবর আরব নিউজের।

পেন্টাগনের নীতি নির্ধারণ বিষয়ক আন্ডারসেক্রেটারি কলিন কাহল বলেন, আইএস-খোরাসানের পাশাপাশি আল-কায়েদাও যুক্তরাষ্ট্রে হামলা চালাতে চায়। কিন্তু এই মুহূর্তে তাদের কারো সেই সক্ষমতা নেই। পেন্টাগনের এই কর্মকর্তা আর বলেন, তবে আইএস-খোরাসান আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে সে সক্ষমতায় পৌঁছে যেতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে। তারা বলেছে, আল-কায়েদার একই সক্ষমতায় পৌঁছাতে সময় লাগবে এক থেকে দুই বছর।

আফগানিস্তানে তৎপর আইএস-খোরাসান গোষ্ঠীকে নির্মূল করার ইচ্ছা ও সক্ষমতা তালেবান সরকারের আছে কিনা তা মার্কিন গোয়েন্দারা পর্যালোচনা করে দেখছে বলেও জানান কলিন কাহল। এদিকে আফগানিস্তানকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন। ইসলামিক আমিরাতের মুখপাত্র এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি দোহায় বৈঠকে মিলিত হন।

বৈঠকে মানবিক সহায়তা হিসেবে চীন ৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসলামিক আমিরাতের এ মুখপাত্র বলেন, তিনটি কমিটি তৈরি করা হবে। প্রথমটি রাজনৈতিক ও কূটনৈতিক বিষয় নিয়ে কাজ করবে। দ্বিতীয়টি সম্পর্ক তৈরি এবং দুই দেশের মধ্যে বোঝাপড়ার বিষয় গুরুত্ব দেবে। তৃতীয়টি অর্থনৈতিক প্রকল্প নিয়ে কাজ করবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au