খেলাধুলা

মালিককে দেখেই ‘দুলাভাই’ ‘দুলাভাই’ স্লোগান ভারতীয়দের!

  • 7:09 am - October 26, 2021

শোয়েব মালিক, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার দীর্ঘ অভিজ্ঞতা তার ঝুলিতে। সেই ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এখনও খেলে চলেছেন। বিশ্বকাপ হোক কিংবা বিশ্বকাপের বাইরে, ভারতের বিরুদ্ধে অজস্র ম্যাচ খেলার স্মৃতি তার ক্যারিয়ার জুড়ে। কখনও সফলতা পেয়েছেন, কখনও সঙ্গী থেকেছে ব্যর্থতা। সেই ধারাবাহিকতায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা ছিলো না তার। তবে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান শোয়াইব মাকসুদ চোটের কারণে ছিটকে পড়ায় শেষ মুহূর্তে কপাল খুলে যায় শোয়েব মালিকের।

গত রবিবার দীর্ঘ ২৮ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এদিন দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে পাকিস্তানের রেকর্ডের দিনে লজ্জার হারের মুখোমুখি হয় ভারত। রবিবার উত্তেজক এই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন সানিয়া মির্জাও। ম্যাচের পর টুইটারে একটি ভিডিও রিটুইট করেছেন তিনি, যা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। মুবিন নামে এক ব্যক্তি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন, যেটি গ্যালারি থেকে নেওয়া।

ভিডিওতে দেখা যায় বাউন্ডারির ধারে ফিল্ডিং করছেন শোয়েব মালিক। গ্যালারি থেকে এক দল সমর্থক তখন তাকে ‘দুলাভাই’ বলে ডাকছেন। শোয়েব আসলে সানিয়ার স্বামী বলেই ভারতীয় সমর্থকরা তাকে এই নামে ডাকছিলেন। মাঝে এক বার ঘুরে তাকান শোয়েব। তাই দেখে আরও চিৎকারে ফেটে পড়েন সমর্থকরা। সেই ভিডিও দেখেই টুইটারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সানিয়া। সেই পোস্টটি রিটুইট করে হাসির ইমোজি দিয়েছেন।

সঙ্গে দু’টি ভালবাসার ইমোজিও রয়েছে। টুইটারেও সমর্থকরা এই পোস্ট লুফে নিয়েছেন। দু’দেশের সমর্থকদের একে অপরের প্রতি শ্রদ্ধাই এই পোস্টের মাধ্যমে ফুটে উঠেছে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য, ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শোয়েবের ব্যক্তিগত জীবনেও রয়েছে। স্ত্রী ভারতের হায়দরাবাদের টেনিস সুন্দরী সানিয়া মির্জা। ভারত-পাকিস্তান ম্যাচের দিন সঙ্কটে থাকেন সানিয়া। দেশের জন্য গলা ফাটালেও প্রার্থনা থাকে শোয়েবের জন্য। ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে এসে দাঁড়িয়েছেন শোয়েব মালিক। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপই হয়তো শেষ বারের মতো তার কাছে ভারত-পাক দ্বৈরথ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au