মেহেদী হাসান ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: মুশফিকুর রহমান বাবুল। ২ নং আলাদীপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী শ্রী সুকান্ত সরকার শুভ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জ রায় চৌধুরী,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, আলাদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবুল হাসান আলী মাষ্টার, সাধারন সম্পাদক শ্যামল মাষ্টার, সাবেক সভাপতি মোঃ শাহাদৎ হোসেন প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থক বৃন্দরা উপস্থিত ছিলেন।