আন্তর্জাতিক

শ্রীলংকার ভাবনায় সাকিব-মোস্তাফিজ-মাহমুদউল্লাহ

  • 9:03 pm - October 23, 2021
শ্রীলংকার ভাবনায় সাকিব-মোস্তাফিজ-মাহমুদউল্লাহ

স্পোর্টস: পাঁচ মাস আগে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ হারের ছবিটা এখনও ভোলেনি শ্রীলংকা। সাড়ে তিন বছর আগে নিজেদের দেশের মাটিতে নিদাহাস কাপ টি-২০ টুর্নামেন্টে ২ ম্যাচের দুটিতেই হেরে যাওয়ার ক্ষতটা এখনো শুকায়নি শ্রীলংকার।

সেই বাংলাদেশের সাথে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে খেলতে নামার আগে সতর্ক শ্রীলংকার অধিনায়ক দাসুন সানাকা-‘ ভালো একটি ম্যাচ প্রত্যাশা করছি। কোয়ালিফায়ারে বাংলাদেশ ভালো করেছে। টি-টোয়েন্টি ছোট খেলা। আমাদের দিনে আমরা কতটা ভালো তা সবাই দেখেছে। ভালো একটি ম্যাচ হবে। আমাদের নিজেদের শক্তি কাজে লাগিয়ে খেলতে হবে।’
কোয়ালিফাইয়ারে ‘এ’ গ্রুপে প্রতিটি ম্যাচ বড় ব্যবধানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শ্রীলংকা সুপার-১২ এ। একদল নতুনকে নিয়ে এবারের মিশনে সানাকা দারুণ কিছুর স্বপ্ন দেখছেন-‘ছেলেদের জন্য এটা দারুণ। দলে বেশিরভাগই তরুণ। ড্রেসিংরুমের পরিবেশ দারুণ ছিল। অধিনায়ক হিসেবে সিদ্ধান্ত নেওয়াও আমার জন্য সহজ হয়ে গিয়েছিল। ছেলেরা ভালো করেছে, নিজেদের স্কিল দেখিয়েছে। তারা টুর্নামেন্ট জিততে পারে সেই সামর্থ্য প্রমাণ করেছে।’
সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ওয়ানডে, টি-২০ তে ব্যবধান তৈরি হয়েছে শ্রীলংকার। তারপরও বাংলাদেশের চেয়ে শ্রীলংকাকে বেটার দল মনে করছেন সানাকা-কোয়ালিফায়ারের ম্যাচগুলোতে জয়ের ধারায় আছে। তবে আমাদের দলটা তুলনামূলক ভালো। আমাদেরই বেশি সুযোগ আছে।’
সারজায় নেদারল্যান্ডসকে ৪৪ রানে অল আউট করার সুখস্মৃতিটা শ্রীলংকার টাটকা। সারজায় স্পিন ধরেছে ভাল। সারজায় বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচেও স্পিনাররা ছড়ি ঘোরাবেন, এমনটাই মনে করছেন সানাকা-‘ফাস্ট বোলারদের চেয়ে স্পিনাররা বাড়তি কিছু সুবিধা পেতে পারে। আইপিএলের ম্যাচগুলোতে এই ভেন্যু ব্যবহার করা হয়েছে।’
সুপার টুয়েলভে প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে ভালই পরিকল্পনা করেছে শ্রীলংকা। শ্রীলংকার বিপক্ষে ৬ টি-২০ ম্যাচে সাকিব, মোস্তাফিজ দুজনেরই আছে ১১টি করে উইকেট। তাছাড়া চলমান টি-২০ বিশ্বকাপে প্রথম পর্বে সাকিব-মোস্তাফিজ দারুণ বোলিংয়ে নিজেদেরকে মেলে ধরেছেন। ৩ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন সাকিব, মোস্তাফিজের সেখানে ৬ উইকেট। আইপিএলের সদ্য সমাপ্ত আসরে খেলার অভিজ্ঞতাও আছে তাদের। সেকারণেই এই দুইজনকে নিয়ে বিশেষ পরিকল্পনা করতে হচ্ছে শ্রীলংকাকে।

সর্বশেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাহমুদউল্লাহর ব্যাাটিং ঝড় এবং সাড়ে তিন বছর আগে শ্রীলংকার বিপক্ষে নিদাহাস কাপে মাহমুদউল্লাহর ম্যাচ উইনিং ইনিংস দুটিও মনে রেখেছেন সানাকা। সে কারণেই বাংলাদেশের এই তিন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে বলে জানিয়েছেন সানাকা-‘ম্যাচ নিয়ে ভালো পরিকল্পনাই সাজিয়ে রেখেছি। বিশেষভাবে ফিজ এবং সাকিবকে নিয়ে আমরা ভাবছি। অন্য যে স্পিনাররা আছে তাদের কথাও ভুলে গেলে চলবে না। তবে আমাদের ভালো পরিকল্পনা আছে। আশা করছি কাল ভালো একটি ম্যাচ হবে। তাদের ভালো কিছু খেলোয়াড় আছে। ফিজ, সাকিব, মাহমুদউল্লাহ। তারা ভালো দল।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au