আন্তর্জাতিক

সাংবাদিককে বন্দুকের বাঁট দিয়ে পেটাল তালেবান

  • 2:59 pm - October 21, 2021

আফগানিস্তানে নারীদের একটি বিক্ষোভ মিছিলের খবর সংগ্রহে বাধা দিতে কয়েকজন সাংবাদিককে পিটিয়েছে তালেবান। বৃহস্পতিবার কাবুলে এই ঘটনা ঘটে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কাবুলে আফগান সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে নারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে তারা অর্থ মন্ত্রণালয়ের দিকে যায়। তালেবান সদস্যরা প্রায় দেড় ঘণ্টা নারীদের  বাধা ছাড়াই বিক্ষোভ করতে দেন।

ঘটনাস্থলে উপস্থিত এএফপির সাংবাদিক বলেন, নারীরা সমাবেশ শুরু করলে কয়েকজন সাংবাদিক সেখানে  সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত হন। ঘটনাস্থলে উপস্থিত ছিল তালেবান সদস্যরাও। তাদের কারো হাতে ছিল এম ১৬, কারো হাতে ছিল একে ৪৭ অ্যাসল্ট রাইফেল। কয়েকজন পরেছিলেন বুলেট প্রুফ ভেস্ট।

হঠাৎ এক তালেবান সদস্য ঘটনাস্থলে উপস্থিত এক বিদেশি সাংবাদিককে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করেন। একই সময়ে আরেক ফটো সাংবাদিক তালেবান সদস্যের লাথির আঘাতে সড়কে পড়ে যান। নারীদের আয়োজিত বিক্ষোভের অন্যতম সংগঠক জাহরা মোহাম্মদি ঘটনার বিষয়ে বলেন, আমরা ঝুঁকি জানা সত্ত্বেও বিক্ষোভ করছি। কারণ, তালেবান আমাদের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছে।

অবিলম্বে  মেয়েদের স্কুল খুলে দেওয়ার আহ্বান জানিয়ে এই নারী বলেন, আমরা সব আফগান কিশোরী ও তরুণীদের উদ্দেশে বলতে চাই, তালেবানদের ভয় পেয়ো না, নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে নামো। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মধ্যে দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে  তালেবান। ক্ষমতা দখলের পরপরই তারা সহশিক্ষা ও মেয়েদের মাধ্যমিক স্কুলগুলো বন্ধ করে দেয়।

প্রায় আড়াই মাস ধরে এই স্কুলগুলো বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছে দেশটির নারী শিক্ষা ব্যবস্থা। অবশ্য জাতিসংঘের প্রতিনিধি দলের কাছে তালেবান সরকার প্রতিশ্রুতি দিয়েছে- ‘খুব দ্রুতই’ আফগানিস্তানের মেয়ে স্কুলগুলো চালু করা হবে।  দেশটির ৩৪টি প্রদেশের ৫টিতে ইতোমধ্যে মেয়ে স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au