খেলাধুলা

উইকেটের শিকারে বিশ্বকাপে সর্বোচ্চ বিশ্বরেকর্ড সাকিবের

  • 2:53 pm - October 21, 2021

বিশ্বকাপ শুরুর আগেই হাতছানি দিচ্ছিল রেকর্ডটি, প্রয়োজন ছিল ১০টি উইকেট। প্রথম পর্বের তিন ম্যাচেই সেটি প্রায় করে ফেলেছেন সাকিব আল হাসান। তবু বাকি রইলো একটি উইকেট। প্রথম তিন ম্যাচে নয় উইকেট নিয়ে এখন শহিদ আফ্রিদির সামনে বসেছেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের ছয় আসরে সাকিবের উইকেটসংখ্যা ৩০। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনি ছিলেন ছয় নম্বরে। সেখান থেকে শীর্ষে উঠতে মাত্র তিনটি ম্যাচ নিলেন সাকিব। এই তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনিই এখন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি।

সমান ৩৯টি উইকেট রয়েছে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদিরও। তিনি ৩৪ ইনিংস বোলিং করে নিয়েছেন ৩৯ উইকেট। সেখানে সাকিবের ৩৯ উইকেট নিতে লেগেছে মাত্র ২৭ ইনিংস। এছাড়া ইকোনমি এবং গড়েও আফ্রিদির চেয়ে এগিয়ে সাকিব।

বিশ্বরেকর্ড গড়ার পথে এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২ উইকেট নেন সাকিব, স্বাগতিক ওমানের বিপক্ষে পরের ম্যাচে তার ৩ উইকেট। ক্রমাগত উন্নতির ধারা বজায় রেখে পাপুয়া নিউগিনির বিপক্ষে আজ নিয়েছেন ৪টি উইকেট।

আজ নিয়ন্ত্রিত বোলিংয়ে একে একে চার্লস আমিনি, সাইমন আতাই, সেসে বাউ ও হিরি হিরির বিদায় ঘণ্টা বাজিয়েছেন সাকিব। মনে হচ্ছিল, প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইফার নিয়ে নেবেন সাকিব। কিন্তু তা হয়নি। নিজের ৪ ওভারে মাত্র ৯ রানে নিয়েছেন ৪টি উইকেট।

এই তিন ম্যাচের ৯ উইকেটেই সাকিব উঠে গেছেন শীর্ষে। এখন প্রথম পর্বের তিন ম্যাচ শেষে সুপার টুয়েলভে আরও পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেই পাঁচ ম্যাচ থেকে আর মাত্র একটি উইকেট পেলেই এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হবেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি

১. সাকিব আল হাসান-২৭ ইনিংসে ৩৯ উইকেট, সেরা বোলিং ৪/৯
২. শহিদ আফ্রিদি-৩৪ ইনিংসে ৩৯ উইকেট, সেরা বোলিং ৪/১১
৩. লাসিথ মালিঙ্গা-৩১ ইনিংসে ৩৮ উইকেট, সেরা বোলিং ৫/৩১
৪. সাইদ আজমল-২৩ ম্যাচে ৩৬ উইকেট, সেরা বোলিং ৪/১৯
৫. অজন্থা মেন্ডিস-২১ ম্যাচে ৩৫ উইকেট, সেরা বোলিং ৬/৮

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au