খেলাধুলা

জিততেই হবে বাংলাদেশকে

  • 5:06 am - October 19, 2021

লড়াইটা যখন মাত্র তিন ম্যাচের, একটি হারও দলকে ঠেলে দিতে পারে খাদের কিনারায়। স্কটল্যান্ডের বিপক্ষে ছয় রানের বিব্রতকর হার দিয়ে এবারের টি ২০ বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের প্রথম রাউন্ড পার করা নিয়ে শঙ্কার অবকাশ এখন যথেষ্টই। নিজেদের বাকি দুই ম্যাচ জেতার পাশাপাশি ‘বি’ গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকেও চোখ রাখতে হবে মাহমুদউল্লাহদের। শুরুর হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ স্বাগতিক ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওমানের মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।

একই ভেন্যুতে বিকাল ৪টায় দেখা হবে স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির (পিএনজি)। গ্রুপের সেরা দুই দলের একটি হিসাবে সুপার টুয়েলভে যাওয়ার সমীকরণ মেলাতে এই ম্যাচটিও বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ। উদ্বোধনী ম্যাচে বিশ্বকাপ মঞ্চে নবাগত পিএনজিকে ১০ উইকেটে হারিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ওমান। সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে দুইয়ে স্কটল্যান্ড। বাংলাদেশ ও পিএনজি পয়েন্টের খাতা খুলতে পারেনি। নিজেদের ম্যাচে বাংলাদেশ হারলে এবং স্কটল্যান্ড জিতলে আজই বেজে যাবে বাংলাদেশের বিদায়ঘণ্টা। সেক্ষেত্রে এক ম্যাচ হাতে রেখে সুপার টুয়েলভ পর্বে চলে যাবে ওমান ও স্কটল্যান্ড।

অন্যদিকে স্কটিশদের বিপক্ষে যদি পিএনজি জেতে সেক্ষেত্রে ওমানের কাছে হারলেও বাংলাদেশের গাণিতিক সম্ভাবনা বেঁচে থাকবে। তবে পিএনজির কাছ থেকে সহায়তা পাওয়ার আশা না করাই ভালো। শেষ ১২টি আন্তর্জাতিক ম্যাচেই হেরেছে তারা। অন্যদিকে স্কটল্যান্ড আছে আগুনে ফর্মে। ক্রিস গ্রিভসের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশকে হারিয়েও শতভাগ তৃপ্ত নন স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার, ‘আমরা জানি, মূলপর্বে যেতে আমাদের খুবই ভালো খেলতে হবে। সামর্থ্যরে সেরাটা এখনো দেখাতে পারিনি আমরা। মোমেন্টাম ধরে রাখতে পরের ম্যাচে আরও নিখুঁত ক্রিকেট খেলতে চাই।’

পিএনজির বিপক্ষে আগের দুটি টি ২০ ম্যাচেই জিতেছে স্কটল্যান্ড। যার শেষটি এ মাসেই। প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে নিজেদের সীমিত সামর্থ্যরে ঝলক দেখিয়েছে পিএনজি। ফিফটি করেছেন অধিনায়ক আসাদ ভালা (৫৬)। দলের আরেক তারকা চার্লস আমিনিও (৩৭) রান পেয়েছেন। তারপরও ওমানের কাছে পাত্তা পায়নি পিএনজি। তাদের ১২৯ রান ৩৮ বল ও ১০ উইকেট হাতে রেখেই টপকে যায় ওমান। এমন প্রতিরোধহীন হারের পরও আশা হারাচ্ছেন না অধিনায়ক আসাদ ভালা, ‘স্কটল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে খুব বেশি না ভেবে নিজেদের পারফরম্যান্সে মনোযোগ দিতে চাই আমরা। প্রথম ম্যাচে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। এরচেয়ে ঢের ভালো খেলার সামর্থ্য আছে আমাদের।’

স্কটল্যান্ডের কাছে হারের পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহও শুনিয়েছেন আশার বাণী, ‘মূল পর্বে (সুপার টুয়েলভ) যাওয়া নিয়ে চিন্তা হচ্ছে না। প্রথম ম্যাচে আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। পারলে ফল আমাদের পক্ষেই আসত। অন্য কিছু না ভেবে আমাদের এখন সেরা ক্রিকেট খেলার কথাই চিন্তা করতে হবে। আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি।’ সুযোগ শেষ না হলেও বাংলাদেশের নামের পাশে যোগ হয়েছে দুটি বিব্রতকর রেকর্ড। টি ২০ বিশ্বকাপে প্রথম দল হিসাবে ২০ হারের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ।

এত হার নেই আর কোনো দলের। এছাড়া টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বড় পাঁচটি অঘটনের দুটির শিকার বাংলাদেশ। এবারের স্কটিশ ট্র্যাজেডির আগে ২০১৪ বিশ্বকাপে হংকংয়ের কাছে হেরেছিল বাংলাদেশ। আর কোনো দলের দুবার পচা শামুকে পা কাটেনি। ২০১৬ বিশ্বকাপে ওমানকে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতিও তাই এবার শঙ্কার মেঘ কাটাতে পারছে না। পাঁচ বছর আগের ওমানের চেয়ে এই ওমান ঢের শক্তিশালী। তারা খেলছে নিজেদের আঙিনায়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au