রাজনীতি

ইউনিয়ন পরিষদ নির্বাচন ফুলবাড়ীতে আ’লীগের প্রার্থীর তালিকায় নতুন মুখ

  • 4:03 pm - October 17, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : তৃতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামি ২৮ নভেম্বর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রার্থীর একটি চুড়ান্ত তালিকা প্রেরন করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির কাছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল। শুক্রবার কার্যকারী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে দলীয় প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রনয়ন করেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি প্রাথমীক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো:মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

চুড়ান্ত তালিকায় মনোনিত প্রার্থীরা হলেন উপজেলার ১ নং এলুয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নতুন মুখ মোঃ আব্দুস সালাম প্রামানিক,২ নং আলাদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নতুন মুখ সুকান্ত সরকার শুভ,৩ নং কাজীহাল ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোঃমানিক রতন,

০৪নং বেতদিঘী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের উপাধক্ষ বর্তমান চেয়ারম্যান শাহ মো:আব্দুল কুদ্দস,০৫ নং খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নতুন মুখ মোঃ এনামুল হক,৬ নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ মন্ডল,

৭ নং শিবনগর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা বর্তমান চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব। এবারের নির্বাচনে এ উপজেলার তিনটি ইউনিয়নের চেয়ারম্যান পদে নতুন মুখ দেখা যাচ্ছে আওয়ামীলীগের তালিকায়।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো: ওযাজেদ আলী জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাতটি ইউনিয়নের সম্ভাব্য মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৯৫২জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ১০৪ জন এবং মহিলা ভোটার ৫৯হাজার ৮৪৭জন। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২নভেম্বর,যাচাই বাছাইয়ের শেষ তারিখ ৪নভেম্বর,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।

এদিকে তফসিল ঘোষনার সাথে সাথে প্রতিটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় দৌড় ঝাপ শুরু করেছেন। দিন রাত তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করে দোয়া প্রার্থনা করছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au