খেলাধুলা

রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের বড় জয়

  • 7:51 am - October 13, 2021

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ এ’র ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের সুবাদে বড় জয় পেল পর্তুগাল। লুক্সেমবার্গকে ৫-০ গোরে হারিয়েছে দেশটি। জাতীয় দলের হয়ে এটি সিআর সেভেনের ১০ম হ্যাটট্রিক। ঘরের মাঠে লুক্সেমবার্গের বিপক্ষে শুরুতেই লিড নেয় পর্তুগাল। ৮ ও ১৩ মিনিটে পেনাল্টি থেকে জোড়া গোল করেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

৫ মিনিটে পর তৃতীয় গোল পায় দলটি। এবার বার্নান্ডো সিলভার অ্যাসিস্টে গোল করেন ব্রুনো ফার্নান্দেস। ৬৯ মিনিটে পর্তুগালের হয়ে চতুর্থ গোল করেন মিডফিল্ডার জোয়াও পালহিনহা। ৮৭ মিনিটে নিজের তৃতীয় আর দলের পঞ্চম গোলের দেখা পান সিআর সেভেন। এটি পর্তুগালের হয়ে তার ১০ম হ্যাটট্রিক। আর সব ধরনের প্রতিযোগিতায় সর্বাধিক ৫৮তম হ্যাটট্রিক। পর্তুগালের জার্সিতে এখন নামের পাশে ১১৫ গোল রোনালদোর।

এই জয়ে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ এ তে দ্বিতীয় স্থানে থাকলো পর্তুগাল। ৬ ম্যাচের ৫টিতে জিতে ১৬ পয়েন্ট তাদের। আর ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে আছে লুক্সেমবার্গ। এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার সার্বিয়া।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au