চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ০৪ নং মোবারকপুর ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে নৌকার মনোনয়ন প্রত্যাশী কামাল উদ্দিনের মঙ্গলবার বিকালে নামোটিকোরী স্বাস্থ্য কেন্দ্রেরের সামনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন মোবারকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, চেয়ারম্যান পদপ্রার্থী, সৎ ও যোগ্য গরীব দুখী মেহনতী মানুষের সেবক, শিক্ষানুরাগী, ও আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন সকলের দোয়াও সমর্থন প্রত্যাশী,
প্রবীণ আওয়ামী লীগ নেতা ডাঃ মহসীন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী কামাল উদ্দিন, এই সময় জেলা মহিলা লীগের সহ-সভাপতি নূরজাহান বেগম, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল আলম বিশ্বাস, সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক আলম বিশ্বাস,বঙ্গবন্ধু পরিষদের ইউনিয়ন সভাপতি মাহতাব আলী,প্রতিটি ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধাগন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কামাল উদ্দিন বলেন, আমার সার্বক্ষণিক চিন্তা-চেতনা মোবারক পুর ইউনিয়নকে ঘিরে। আমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।আপনাদের সবাইকে সাথে নিয়ে মোবারকপুর ইউনিয়নকে উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল ইউনিয়ন হিসাবে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।