খেলাধুলা

৩১ আগষ্ট থেকে ইউএস ওপেন!

  • 9:18 am - June 16, 2020
৩১ আগষ্ট থেকে ইউএস ওপেন!

ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাস পুরোদমে গ্রাস করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। তবে মৃত্যুমিছিল, মৃত্যুভয় সব উপেক্ষা করেই নাকি দেশটির টেনিস অ্যাসোসিয়েশন ইউএস ওপেন কোর্টে গড়ানোর পরিকল্পনা করছে। বিশ্বস্ত একাধিক সূত্র এমনটাই দাবি করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন আগামী ৩১ আগস্ট থেকে চলতি বছর যুক্তরাষ্ট্র ওপেন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। আর প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে এটিপি এবং ডব্লুটিএ। বিভিন্ন রিপোর্টে এমনই সম্ভাবনার কথা প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে ২৩ আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও কয়েকদিন পিছিয়ে ৩১ অগাস্ট যুক্তরাষ্ট্র ওপেন শুরুর দিন ধার্য করা হয়েছে। টুর্নামেন্ট চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্তের কথা ইউএসটিএ ঘোষণা করবে বলে জানিয়েছে সূত্র।

ইএসপিএনের একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে ইউএসটিএ মুখপাত্রের ক্রিস উইডমেয়ারের বক্তব্য। সেখানে তিনি ইউএস ওপেন নিয়ে লিখেছেন, ‘আমরা টুর্নামেন্ট আয়োজনের সমস্ত প্রক্রিয়া এবং তার প্রতিটা পদক্ষেপ অনুসরণ করে চলেছি। আশা করছি ২০২০ যুক্তরাষ্ট্র ওপেন আমরা নির্ধারিত সময়ের আশেপাশেই শুরু করতে পারব।’ একইসঙ্গে খুব শীঘ্রই এব্যাপারে অফিসিয়াল কোনও ঘোষণার ইঙ্গিতও রয়েছে ইএসপিএনের রিপোর্টে।

উল্লেখ্য, অতিমারী করোনাভাইরাসের জেরে গত মার্চ থেকে বন্ধ সব রকম পেশাদার টেনিস টুর্নামেন্ট। শুধু টেনিসই নয়, অতিমারীর জেরে স্তব্ধ বিশ্বব্যাপী সমস্ত স্পোর্টস ইভেন্ট। সম্প্রতি প্রকোপ কমায় শুরু হয়েছে বিভিন্ন দেশের প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগ। এদিকে আগামী মাস থেকে মাঠে ফিরছে ক্রিকেটীয় লড়াই।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au