খেলাধুলা

উয়েফা নেশন্স লিগে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স

  • 5:06 am - October 11, 2021

উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে ১-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ফ্রান্স। প্রথম দল হিসেবে বিশ্বকাপ, ইউরো ও নেশন্স লিগ-তিনটিই জয়ের কীর্তি গড়ল ফ্রান্স। রবিবার ইতালির সান সিরোতে মিকেল ওয়ারযাবাল স্পেনকে এগিয়ে নেওয়ার পর চমৎকার গোলে সমতা ফেরান করিম বেনজেমা। ম্যাচের ৮০ মিনিটে জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপে। এক অ্যাসিস্ট ও এক গোল করে ম্যাচসেরার পুরস্কার পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বেনজেমা।

ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত খেলা দুই দল গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই মিকেল ওয়ারযাবালের গোলে এগিয়ে যায় স্পেন। তবে কিছুক্ষণ পরেই করিম বেনজেমা সমতায় ফেরানোর পর এমবাপের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই চোখ জুড়ানো খেলা উপহার দিয়েছিল দুই দল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল নেশন্স লিগের ফাইনাল। বল দখলে প্রথমার্ধে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি স্পেন। যদিও কয়েকবার ফ্রান্সের পাল্টা আক্রমণের শিকার হয়েছিল স্প্যানিশরা, তবে প্রথমার্ধে রক্ষণভাগের দেয়াল আর পেরোতে পারেনি। উল্টো ৪১তম মিনিটে ডি বক্স থেকে বল ঠেকিয়ে পায়ে চোট পান ডিফেন্ডার রাফায়েল ভারানে। ম্যানইউর এ ডিফেন্ডারের বদলি হয়ে মাঠে নামে দায়োত উপমেকানো।

বিরতির পর খেলতে নেমে আগের মতোই আক্রমণ-পাল্টা আক্রমণে চলছিল ম্যাচটি। ৬৪তম মিনিটে এগিয়ে যেতে পারত ফ্রান্স। পাল্টা আক্রমণের সুযোগ কাজে লাগিয়ে থিও হার্নান্দেজের বুলেট গতির শট বারে লেগে ফিরে আসে। কয়েক সেকেন্ড না পেরোতেই ওয়ারজাবালের গোলে এগিয়ে যায় স্পেন। বার্সা মিডফিল্ডার সের্হিও বুসকেতসের লং পাস থেকে বল নিয়ন্ত্রণে এনে প্রতিপক্ষের ডিফেন্ডার উপামেকানোকে বোকা বানিয়ে সহজেই ফ্রান্সের জাল খুঁজে নেন রিয়েল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড।

২ মিনিট পর বেনজেমার গোলে সমতায় ফিরে ফ্রান্স। এমবাপের পাস থেকে বল নিয়ে দুর্দান্ত এক বুলেট গতির শটে স্পেনের গোলপোস্টের ডান কর্নার খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ঝাপিয়েও গোল রক্ষা করতে পারেননি স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোন। ৮০তম মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় ফ্রান্স। হার্নান্দেজ থেকে পাওয়া বল পেয়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডি-বক্স থেকে প্রতিপক্ষের জাল খুঁজে নেন পিএসজির এই ফরোয়ার্ড।

তবে গোলটি অফসাইড হয়েছে বলে দাবি করে স্পেন। কিন্তু রেফারি এটি সঠিক বলে সিদ্ধান্ত দেয়। ৮৯তম মিনিটে কর্নার কিক থেকে আসা বল সুন্দর এক ভলিতে জালে ভেড়াবার চেষ্টা করলেও হুগো লরিসের দৃঢ়তায় রক্ষা পায় ফ্রান্স। আর ২-১ ব্যবধানের জয় নিয়ে প্রথমবারের মতো নেশন্স লিগ শিরোপার স্বাদ পায় বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৯ সালে নেশন্স লিগের প্রথম আসরের শিরোপা জিতেছিল পর্তুগাল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au