খেলাধুলা

দিল্লিকে হারিয়ে ফাইনালে চেন্নাই

  • 5:01 am - October 11, 2021

প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে তারাই সরাসরি ফাইনালের টিকিট কাটবে। এমন সমীকরণে দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় ধোনির চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে ওপেনার পৃথ্বী শ ও অধিনায়ক ঋষভ পন্তের অনবদ্য হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ১৭২ রানের লড়াকু পুঁজি পায় দিল্লি। অর্থাৎ আইপিএলে-২১ এর ফাইনালের টিকিট নিশ্চিত করতে চেন্নাই সুপার কিংসের দরকার পড়ে ১৭৩ রান।

আর সেই চ্যালেঞ্জে ঠিকই সফল হয় চেন্নাই। শেষ ওভারে ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ধোনির চেন্নাই সুপার কিংস। শেষ দুটি ওভারটি ছিল টানটান উত্তেজনা। জয়ের পাল্লা দুদিকে ছিল ভারী। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৪ রানের। হাতে ৬ উইকেট। ক্রিজে ৪৯ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলা রুতুরাজ গায়কোয়াড় ও অলরাউন্ডার মঈন আলি।

এমন পরিস্থিতিতে হেসেখেলেই ১২ বলে ২৪ রান নেওয়া যায় টি-টোয়েন্টির ধুমধাড়াক্কার মঞ্চে। কিন্তু ১৯তম ওভারের প্রথম ডেলিভারিতেই উত্তেজনার মাত্রা বাড়িয়ে দেন দিল্লির বোলার আবেশ খান। ডিপ মিড উইকেটে স্পিনার অক্ষর পাটেলকে ক্যাচ দিয়ে ফেরেন রুতুরাজ। চেন্নাইয়ের ফাইনালে উঠানোর দায়িত্ব এসে পুরোটাই ভর করে অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির কাঁধে।

ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান ধোনি সেই ডিপ মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে। মঈন আলির বাউন্ডারিসহ সেই ্ওভার থেকে আসে ১১ রান। অর্থাৎ ৬ বলে করতে হবে ১৩ রান। শেষ ্ওভারের শুরুটা যেন আগেরটির প্রতিচ্ছবি। এখানেও প্রথম বলে আউট মঈন আলি। টম কুরানের বলে ডিপ স্কয়ার লেগে রাবাদার হাতে ক্যাচ তুলে দিন মঈন। ১২ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন ইংলিশ অলরাউন্ডার।

নিজের আগের ্ওভারের শেষ বলে একটি উইকেট পা্ওয়ায় হ্যাটট্রিক চান্স পান কুরান। ব্যাটার ধোনি। কিন্তু ভাগ্য সহায় হয়নি কুরানের। এক্সট্রা কভার দিয়ে বল সীমানার বাইরে পাঠান ধোনি। কুরানের ৪র্থ বলটি ইনসাইড এজ হয়ে বল বাউন্ডারির রশি ছুঁয়ে ফেলে। রান ঠেকাবেন কি চাপের মুখে পরের ডেলিভারি ্ওয়াইড দিয়ে বাড়তি রান যোগ করে দেন কুরান। ফলে চেন্নাইয়ের জয়ের জন্য শেষ ৩ বলে প্রয়োজন পড়ে মাত্র ৪ রান।

বাকি দুই বলের অপেক্ষা করেননি মি. ফিনিশার। ৪র্থ ডেলিভারিকেই চারে পরিণত করে লক্ষ্যে পৌঁছে যান ধোনি। ২ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় নিয়ে আইপিএলের ফাইনাল নিশ্চিত করে চেন্নাই সুপার কিংস। কোনো সিঙ্গেলস নেননি ধোনি। ১১ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৮ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন ধোনি। তবে চেন্নাইয়ের জয় গুরুত্বপূর্ণ অবদান রুতুরাজ ও রবিন উথাপ্পার। ৫০ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭০ রান করে ভিত গড়ে দেন রুতুরাজ।

এরপর  ৪৪ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন উথাপ্পা। যে কারণে শেষ দিকে আর চেন্নাইয়ের জয়রথ থামাতে পারেনি দিল্লির বোলাররা। ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করতে সক্ষম হয় ধোনির দল। এর আগে  টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে দিল্লি ক্যাপিটাল।  দলের হয়ে ৩৪ বলে সাত চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার পৃথ্বী শ।  ৩৫ বলে তিন চার ও দুই ছক্কায় অপরাজিত ৫১ রান করেন অধিনায়ক ঋষভ পন্ত। এছাড়া ৩৭ রান করেন সিমরন হেটমায়ার। চেন্নাইয়ের পক্ষে ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে দুই উইকেট নেন জশ হ্যাজলউড।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au