খেলাধুলা

শেষ মুহূর্তে জার্মানির নাটকীয় জয়

  • 7:15 am - October 10, 2021

কাতার বিশ্বকাপে ওঠার পথে আরেক ধাপ এগিয়ে গেল জার্মানি। যদিও পয়েন্ট খোয়ানোর শঙ্কায় পড়েছিল দলটি। তবে ম্যাচের শেষ মুহূর্তে টমাস মুলারের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হান্স ফ্লিকের দল। শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে রোমানিয়ার মুখোমুখি হয়েছিল জার্মানি। ঘরের মাঠে প্রথমে ১-০ গোলে পিছিয়ে পড়লেও পরে ২-১ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা।

ম্যাচে ৭৭% বল ছিল জার্মানির দখলে। গোলমুখে মোট ৬ বার শট নিয়ে জার্মানি ২ গোল দিলেও রোমানিয়া ১টি শট করেই সাফল্য পায়। বার্লিনে অনুষ্ঠিত ম্যাচের ৯ মিনিটে ইয়ানিস হ্যাজির গোলে এগিয়ে যায় রোমানিয়া। এ সময় জার্মানির দুইজন রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ের ফাঁক গলিয়ে আঁড়াআড়ি শট নেন রোমানিয়ার ইয়ানিস। তাতে বল জড়ায় জালে। ১-০ ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ করে রোমানিয়া।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে জার্মানি। ৫২ মিনিটে স্কোর শিটে নাম লেখান সার্জ জিনাব্রি। ডি-বক্সের মুখ থেকে মার্কো রয়েসের ছোট কাটব্যাক পেয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার। জার্মানির হয়ে ৩০তম ম্যাচে জিনাব্রির এটি ২০তম গোল। ৮১তম মিনিটে জয় নিশ্চিত হয় হ্যান্সি ফ্লিক শিষ্যদের। লিওন গোরেজগার অ্যাসিস্টে জার্মানদের হয়ে জয়সূচক গোলটি করেন টমাস মুলার।

শেষ পর্যন্ত তার গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। পূর্ণ ৩ পয়েন্ট পাইয়ে দেয় জার্মানিকে। আর উল্লাসে ভাসে স্বাগতিক সমর্থকরা। এই জয়ে জে গ্রুপে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল জার্মানি। সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রোমানিয়া আছে পয়েন্ট তালিকার চারে। আগামী সপ্তাহে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au