রাজনীতি

উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে আবারও নৌকা চান মোসলেম উদ্দীন

  • 6:19 pm - October 09, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে সাপাহার উপজেলার ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেতে চান ইউনিয়ন আ’লীগ সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন। তিনি গত ইউপি নির্বাচনে বাংলাদেশ অাওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে ভোট যুদ্ধে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে ইতিমধ্যে তিনি আবারও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে জনমত সৃস্টির লক্ষে মাঠে নেমেছেন বলে জানাগেছে।

তিনি বলেন, আমি জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান। ১৯৯৬ সালে গ্রাম কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগে যোগদান করি। এরপর ২০০৮ সালে ইউনিয়ন আওয়ামী লীগের
সদস্য এবং ২০১৩ সালে সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করি। ২০১৯ সাল হতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে দলীয় কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসতেছি। ভোটের মাঠে ১৯৯৭ সালে প্রথম ইউপি সদস্য নির্বাচিত হয়ে একটানা ১১ বছর ইউপি সদস্যের দায়িত্ব পালন করি। এরপর ২০০৮ সাল হতে ২০১১ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে ইউনিয়নের সর্বস্তরের জনগনের ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।

তিনি আরও বলেন, একজন দলীয় চেয়ারম্যান হিসাবে দল ও সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে এলাকায় সার্বিক উন্নয়নের ব্যপারে স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মহদোয়ের দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় বিগত পাঁচ বছরে তিলনা ইউনিয়নে সার্বিক উন্নয়ন অগ্রযাত্রার উল্লেখযোগ্য উন্নয়নগুলোর মধ্যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন। স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা উন্নিত করণে বিশেষ ভূমিকা পালন। রাস্তা ঘাট ও সুপেয় পানি সরবরাহ ৭০ থেকে ৮০ ভাগ উন্নতি করণ। বিদ্যুৎ ও স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করণ। শতভাগ ভিক্ষুক মুক্ত করণ। ৯০ থেকে শতভাগ বাল্যবিবাহ ও মাদক মুক্ত করণ অন্যতম অর্জন। এছাড়াও গ্রাম আদালত পরিচালনা ও সক্রিয় করণ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ২০২১ সালে সম্মাননা পুরস্কার হিসাবে একটি মোটরসাইকেল পেয়েছি। ২০১৯ সালে নওগাঁ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসাবে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ। জাতীয় জন্ম নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সারাদেশের মধ্যে ২য় শ্রেষ্ঠত্ব স্থান অর্জন সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মুলক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পুরস্কার, সম্মাননা স্মারক ও পদক পেয়েছেন তিনি বলে জানাগেছে।

এরই ধারাবাহিকতায় ইউনিয়নের অসমাপ্ত কাজ সম্পূন্ন করতে এবং এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে আসন্ন ইউপি নির্বাচনে ৩ নং তিলনা পরিষদে চেয়ারম্যান পদে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন মো. মোসলেম উদ্দীন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au