স্বাস্থ্য কথা

করোনায় আরও ১৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

  • 6:25 pm - October 04, 2021
করোনায় আরও ১৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

ঢাকা: গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে, গতকালের তুলনায় বেড়েছে শনাক্তের সংখ্যা।

এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৫৯১ জনে। গেল একদিনে সারা দেশে ৮২১টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ হাজার ৯২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৭৯৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনে দাঁড়াল। সোমবার করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ লাখ ১৯ হাজার ৪১৮টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৮৩৪ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

৩রা অক্টোবর সকাল ৮টা থেকে ৪ঠা অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৮ জন পুরুষ এবং ১০ জন নারী। আর এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ২৭ হাজার ৫৯১ জনের মধ্যে ১৭ হাজার ৭০০ জন পুরুষ এবং ৯ হাজার ৮৯১ জন নারী।

এদিকে, বিভাগওয়ারি মৃতের সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৩ জন, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মৃত্যু হয়েছে। এছাড়া রংপুর এবং ময়মনসিংহ বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।

এর আগে, গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ২১ হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ৬১৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আরও ১৮ জনের মৃত্যুর খবর জানানো হয়।

অন্যদিকে, সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৮৩৬ জন। আর করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৪৮ লাখ ১৭ হাজার ৪৬৯ জনের। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২১ কোটি ২৬ লাখ ৫৪ হাজার ৫৭৬ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au