খেলাধুলা

সুয়ারেজের ক্ষমা প্রার্থনায় চাকরি হারানোর শঙ্কায় বার্সা কোচ

  • 7:21 am - October 03, 2021

নতুন সময় ডেস্ক : অ্যাথলেটিকোর বিপক্ষের ম্যাচকে বার্সা কোচ রোনাল্ড কোমানের ভাগ্য নির্ধারণী বলা হচ্ছিল। এমনিতেই দলের দুর্দশায় সভাপতি লাপোর্তার সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না কোমানের। যে কোনো মুহূর্তে হাতে পেতে পারেন বরখাস্তের কাগজ। আর সেই অশনি সংকেতকে যেন আরও জোরদার করে দিলেন বার্সেলোনার সাবেক তারকা লুইস সুয়ারেজ। সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচটি ওপেন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন বার্সা থেকে চোখের জলে বুক ভিজিয়ে অ্যাথলেটিকোতে যোগ দেওয়া সুয়ারেজ।

ম্যাচের আগের দিন সুয়ারেজ বলেছিলেন,  ‘আমি কর্মফলে বিশ্বাস করি। আমি ভুলিনি গত বছর প্রাক-মৌসুমে বার্সেলোনা আমাকে একা একা অনুশীলন করতে পাঠায়।  যেন আমি রেগে যাই। কিন্তু আমি তখন কোচের কথা মেনে পেশাদার আচরণ করেছি। আমি তখন পেশাদারিত্বের পরিচয় দিয়েছি এবং কোনো কথা না বলে প্রতিদিন একইভাবে অনুশীলন করেছি। কারণ আমাকে এটিই করতে হতো। আমি এমনই এবং শেষমেশ ভাগ্যই সব নির্ধারণ করে দেবে।’ অবশেষে চ্যালেঞ্জে জয়ী হয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। বার্সাকে হারিয়ে সেই অপমানের প্রতিশোধ নিলেন আবারও।

মূলত ম্যাচ জয়ের নায়ক সুয়ারেজেই। দুই গোলের একটি করেছেন তিনি নিজে, অপরটি করিয়েছেন লেমারকে দিয়ে। নিজের সাবেক দলের বিপক্ষে এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সুয়ারেজ বুঝিয়ে দিলেন—   এ মৌসুমের আগের মৌসুমে বুড়ো বলে কোমান তাকে যেভাবে তাড়িয়ে দিয়ে মূলত নিজ পায়ে কুড়াল মেরেছেন। বুড়ো হাড়ের ভেলকি সুয়ারেজ দেখিয়ে চলেছেন অ্যাথলেটিকোতে। গত মৌসুমে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে তার দল।

তবে অপমানজনক বিদায়ের দুঃসহ স্মৃতির কথা না ভুললেও সাবেক দল বার্সার প্রতি আবেগের এতটুকুন কমেনি সুয়ারেজের। ম্যাচে গোল করলেও উদযাপন করবেন না বলে জানিয়েছিলেন। সেটিই করলেন। আরেকটু আপ্লুত হয়ে ক্ষমাও চেয়েছেন তিনি। ৪৪তম মিনিটে ভুল করেন বার্সার ডিফেন্ডাররা। সেই সুযোগ কাজে লাগান সুয়ারেজ। জোয়াও ফেলিক্সের অসাধারণ এক পাস থেকে ডান প্রান্ত থেকে দুর্দান্ত এক শটে আথলেটিকোর পক্ষে ব্যবধান ২-০ করেন তিনি।

কথামতো এই গোল দিয়ে তা উদযাপন করেননি সুয়ারেজ। গোলের পর তার সতীর্থরা যখন উৎসব করতে দৌড়ে এসেছেন, সুয়ারেজ বার্সেলোনার সমর্থকদের দিকে দুই হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেছেন। তবে ক্ষমা চাইলেও হয়তো এই গোল দিয়ে বার্সা কোচ কোমানের সর্বনাশ ডেকে এনেছেন সুয়ারেজ। দল হেরে যাওয়ায় ক্যাম্প ন্যুয়ে তার চাকরি আর থাকছে না বলেই ধারণা সবার। লালকার্ড দেখায় এ ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি কোমান। গ্যালারিতে বসেই দলের ব্যর্থতা আর সুয়ারেজের ক্ষমা প্রার্থনার দৃশ্য দেখেছেন তিনি। ওই সময় গ্যালারিতে বসে কোমানের রাগ দেখানোর ভঙ্গিও ফুটে উঠেছে ক্যামেরায়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au