আন্তর্জাতিক

লাদাখে সেনা বাড়াচ্ছে চীন, এম-৭৭৭ কামান নিয়ে প্রস্তুত ভারত

  • 7:12 am - October 03, 2021

নতুন সময় ডেস্ক : পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ফের সেনা বাড়াচ্ছে চীন। শনিবার লেহ্তে পৌঁছে এ মনব্য করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ কুমার নারভানে। তিনি বলেন, পুরো এলএসিজুড়েই নতুন করে চীনা সেনা মোতায়েন করা হচ্ছে। আমাদের কাছে যা উদ্বেগের বিষয়। লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশের এলএসিতেও চীনা সৈন্য সংখ্যা বাড়ানোড হয়েছে বলে জানান ভারতীয় সেনাপ্রধান। তবে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিবস উপলক্ষ্যে শনিবার লেহ্ শহরে বিশ্বের বৃহত্তম খাদির জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেনারেল নারভানের পাশাপাশি ওই কর্মসূচিতে ছিলেন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর এম কে মাথুর। দু’দিনের লাদাখ সফরে এসে রেজিংলায় সেনার অগ্রবর্তী ঘাঁটিতেও যান জেনারেল নারভানে। ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, পূর্ব লাদাখে সম্ভাব্য চীনা হামলা মোকাবিলায় ইতোমধ্যেই এম-৭৭৭ এবং কে-৯ বজ্র হাউইৎজার কামান মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিএই সংস্থার তৈরি ১৫৫ মিলিমিটারের (৩৯ ক্যালিবার) এম-৭৭৭ আফগানিস্তানে ন্যাটো বাহিনীর অন্যতম হাতিয়ার ছিল। বিশ্বে এটিই প্রথম ১৫৫ মিলিমিটার কামান, যার ওজন চার হাজার ২১৮ কিলোগ্রামের কম। ফলে হেলিকপ্টারের সাহায্যে দুর্গম পাহাড়ি এলাকায় মোতায়েন করা যায় সহজেই। মিনিটে পাঁচ রাউন্ড গোলা ছোড়া যায় এম-৭৭৭ কামান থেকে। পাল্লা সর্বোচ্চ ৩০ কিলোমিটার। অন্যদিকে সাঁজোয়া গাড়িবাহী ১৫৫ মিলিমিটার হাউইৎজার কে-৯ বজ্র দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত সহায়তায় বানিয়েছে ভারত।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au