খেলাধুলা

মাটিতে শুয়ে মেসির ফ্রি কিক আটকানো মানতে পারছেন না ফার্ডিনান্ড

  • 7:01 am - October 03, 2021

নতুন সময় ডেস্ক : ফুটবলে কি এখন নতুন ট্রেন্ড নিয়ে আসছেন লিওনেল মেসিরা? ফ্রি কিকের সময় মানব দেয়ালের পিছনে শুয়ে পড়েছিলেন মেসি। মাটি ঘেঁষা শট যাতে গায়ে লেগে থমকে যায়। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসির সেই ছবি ভাইরাল হয়েছিল। পেপ গুয়ার্দিওলার বিরুদ্ধে পিএসজি’র পক্ষে প্রথম গোল করেছিলেন মেসি। তবু ওই দৃশ্য গেঁথে গিয়েছে ফুটবল বিশ্বের মনে।

মেসির এমন ভূমিকা কি ঠিক ছিল? না নিয়ে প্রশ্নের অন্ত নেই। বিশেষজ্ঞমহল বলছে, কোনও ফরোয়ার্ডেরই মাটিতে শুয়ে পড়া মেনে নেওয়া যায় না। সেই তালিকায় রয়েছেন রিও ফার্ডিনান্ডও। তিনি সাফ বলে দিলেন, ট্রেনিং গ্রাউন্ডে ফ্রি কিক প্র্যাক্টিসের সময় যখন মেসিকে এমনটা করতে বলেছিলেন মোরিসিও পোচেত্তিনো, তখন তার কাছে গিয়ে কারও বলা উচিত ছিল, না মেসি, এটা করো না। মেসির ক্ষেত্রে এটা মেনে নেওয়া যায় না।

মেসি মানে ম্যাজিক। মেসি মানে চোখধাঁধানো গোল। কিন্তু সেই তিনিই কেন মাটিতে শুয়ে পড়বেন ফ্রি কিক আটকানোর জন্য? মেসিকে এই দায়িত্ব দেওয়ার পিএসজি কোচও কম সমালোচিত হননি। ফার্ডিনান্ড যেমন বলেই দিয়েছেন, এটা মেসি করতে পারে না। এটা ওকে অসম্মান করা। আমি এটা মেনে নিতে পারছি না। যদি আমি পিএসজি টিমে থাকতাম, নিশ্চিত ভাবেই মেসিকে বলতাম- শোনো, আমি তোমার বদলে মাঠে শুয়ে পড়ব।

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, তার মতো ফুটবলারের মাটিতে শুয়ে ফ্রি কিক আটকানো দেখতে পারব না। আরে সে লিও মেসি। মাটিতে শুয়ে সে নিজের টি-শার্ট ময়লা করতে পারে না। শুধু মেসি নন, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে রিও ফার্ডিনান্ডের। মেসি গোল করার পর দিনই আবার সিআর সেভেন ইনজুরি টাইমের গোলে জিতিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডকে।

রিও ফার্ডিনান্ড বলেন, ম্যাচের পর রোনালদো আমাকে মেসেজ করেছিল। লিখেছে, আমি ভালো খেলতে পারিনি। কিন্তু জানতাম যে গোল করবই। এই রকম একটা বিশ্বাস নিয়েই সে ম্যাচের পর ম্যাচ মাঠে নামে। এটা সত্যিই যে ম্যানচেস্টার উইনাইটেড তেমন খেলতে পারেনি। তবে শেষ পর্যন্ত জয় এসেছে রোনালদোর জন্যই।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au