আন্তর্জাতিক

বলশেভিক বিপ্লবের পর প্রথম রাজকীয় বিয়ে দেখল রাশিয়া

  • 7:09 am - October 02, 2021

নতুন সময় ডেস্ক : বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাসকে সপরিবারে হত্যা করে বিপ্লবীরা। সেই বিপ্লব অক্টোবর বিপ্লব নামেও পরিচিত। ঐতিহাসিক সেই বিপ্লবের ১০০ বছরের বেশি সময় পার হওয়ার পর কোনো রাজকীয় বিয়ে দেখল রাশিয়া। শুক্রবার সেন্ট পিটার্সবার্গের সেন্ট আইজাক ক্যাথেড্রালে জার পরিবারের সন্তান গ্র্যান্ড ডিউক জর্জ মিখালোভিচ রোমানভ তার ইতালিয়ান প্রেমিকা ভিক্টোরিয়া রোমানোভা বেত্তারিনিকে বিয়ে করেন।

বিয়েতে সাদা গাউনে সেজেছিলেন কনে। মাথায় ছিল মুকুট। মস্কো টাইমস জানিয়েছে, বিয়েতে ১৫০০ অতিথি ছিলেন। এর মধ্যে বেলজিয়া, বুলগেরিয়া, স্পেনসহ বিভিন্ন দেশের ৫০ জন রাজকীয় অতিথিও ছিলেন। রাশিয়ার সরকারের মুখপাত্রও হাজির ছিলেন বিয়েতে। বিয়ের খাবারের আয়োজনে ছিলেন ক্যাটারিং ম্যাগনেট ইয়েভজেনি প্রিগোঝিন, যিনি পুতিন শেফ নামেই বেশি পরিচিত। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালে রাশিয়ায় ফিরেছিলেন মিখালোভিচ।

বিয়ের জন্য সেন্ট পিটার্সবার্গকে বেছে নেওয়া প্রসঙ্গে ৪০ বছরের মিখালোভিচ বলেছেন, ‘রাশিয়ায় এটিই ছিল প্রথম স্থান যেখানে আমরা ফিরেছিলাম। এ শহর আমার পরিবারের মানুষদের জন্য অনেক কাছের।’ উল্লেখ্য, ১৯১৮ সালের জুলাইয়ে বলশেভিক বিপ্লবীরা ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করে শেষ জার দ্বিতীয় নিকোলাস, তার স্ত্রী ও পাঁচ সন্তানকে। জার পরিবারের অন্য সদস্যরা বিপ্লবের আগেই ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au