#সফলভাবে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন কাউন্সিল মানিক
নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের ২৬ নং ওয়ার্ড এলাকায় বিশেষ দোয়ার আয়োজন করেছেন অত্র এলাকার কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।
প্রধানমন্ত্রীর জন্মদিনে উপলক্ষে মানিক দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশে এ এলাকার ২২টি মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেন।
দেখা যায়, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিমদের সঙ্গে কেক কাটেন ও দোয়ার আয়োজন করেন। দোয়ার আয়োজন শেষে তিনি এতিমদের দুপুরের খাবার প্রদান করে

সফলভাবে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন কাউন্সিল মানিক
ন। সরেজমিনে দেখা গেছে, ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে মাননীয় প্রধানমন্ত্রী ৭৩ তম জন্মদিন সফলভাবে পালন হয়েছে।
২৬ ওয়ার্ডে বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক আনিস আহমেদ, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বাবলা, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোহরাওয়ার্দী, ২৩ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপুল, আওয়ামী নেতা ইউসুফ, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক মনিরুল ইসলাম সোহেল, ও স্যার সলিমুল্লাহ এতিমখানার প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন সময়/টিআই