জাতীয়

৪৮ ঘণ্টায় ৩ শীর্ষ নেতা হারালো আ.লীগ, হাসপাতালে আরও ২ মন্ত্রী

  • 11:22 am - June 15, 2020
৪৮ ঘণ্টায় ৩ শীর্ষ নেতা হারালো আ.লীগ, হাসপাতালে আরও ২ মন্ত্রী

ঢাকা: নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪৮ ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগের তিন প্রভাবশালী নেতার মৃত্যু হলো। ফলে দলটির নেতাকর্মীদের মাঝে এখন শোকের আবহ বিরাজ করছেন।

টানা ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল শনিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা ও দেশপ্রেমিক রাজনীতিক মোহাম্মদ নাসিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। ওইদিনই রাত পৌনে ১২টার দিকে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আর সবশেষ সোমবার ভোরে না ফেরার দেশে পাড়ি জমালেন তিন দশকেরও বেশি সময় সিলেটের রাজনীতির মাঠ কাঁপানো সাবেক নগর পিতা ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান।

এদিকে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

উশৈসিংয়ের শারীরিক অবস্থা সম্পর্কে তার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন জানিয়েছেন, মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আগের চেয়ে ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ জানিয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু স্ট্যাবল আছেন। সার্বক্ষণিক শারীরিক অবস্থা পর্যবেক্ষণের সুবিধার্থেই উনারা হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে গেল ১২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। ১৪ জুন দুজনেই হাসপাতালে ভর্তি হন। গত ৬ জুন করোনা শনাক্তের পর ৭ জুন বান্দরবান সেনা জোন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে সিএমএইচে নিয়ে আসা হয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে।

গত ৭ জুন রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহর মা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম। মৃত্যুকালে ১৫ আগস্টের কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগমের বয়স হয়েছিল ৭২ বছর।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au