খেলাধুলা

আরও অপেক্ষায় থাকতে হবে মেসিকে

  • 7:04 am - September 25, 2021
Soccer Football - Ligue 1 - Stade de Reims v Paris St Germain - Stade Auguste-Delaune, Reims, France - August 29, 2021 Paris St Germain's Lionel Messi REUTERS/Benoit Tessier

নতুন সময় ডেস্ক : পিএসজিতে এসে একের পর এক বিপদেই পড়ছেন লিওনেল মেসি। তিনটি ম্যাচ খেলার পরও গোলের দেখা পাননি। বরং, চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে জিততে না পারার কারণেও সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে মেসিকেই বেশি। আবার ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে অলিম্পিক লিওঁর বিপক্ষে ম্যাচে ৭৫ মিনিটের সময় মেসিকে তুলে নেয়া নিয়ে কম বিতর্ক হয়নি। মেসি নিজেও অসন্তোষ প্রকাশ করেছেন।

কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো, কোচ মাওরিসিও পোচেত্তিনোর ধারণাই সঠিক। বাম পায়ের হাঁটুতে ইনজুরি। যে কারণে মেটজের বিপক্ষে খেলতে পারেননি তিনি। এবার জানা গেলো, মেসিকে মাঠে নামতে আরও অপেক্ষায় থাকতে হবে। কারণ বাম পায়ের হাঁটুর হাড়ে যে ক্ষত তৈরি হয়েছে সেটা এখনও সারেনি। যার ফলে শনিবার মন্তেপিয়ের সঙ্গে ম্যাচেই দলে থাকতে পারবেন না আর্জেন্টাইন এই তারকা। পিএসজি আজ (শুক্রবার) জানিয়েছে, তারা আগামী রোববার আবারও মেসির হাঁড়ের ক্ষত পরীক্ষা করে দেখবে।

ম্যানসিটির বিপক্ষে এ সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামতে হবে পিএসজিকে। তার আগে মেসি সুস্থ হতে পারবেন কি না, তা নিয়ে তুমুল সংশয় তৈরি হয়েছে। কারণ, মঙ্গলবারই অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি। তবে পিএসজি এটাও জানিয়েছে, মেসি এরই মধ্যে কিছুটা অনুশীলন শুরু করেছে। দৌড়াচ্ছেন এবং হালকা ব্যায়াম করছেন। শুধু মেসিই নয়, মন্তেপিয়ের বিপক্ষে ম্যাচে মার্কো ভেরাত্তি এবং সার্জিও রামোসকেও পাচ্ছে না প্যারিসের ক্লাবটি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au