আইন আদালত

ফাঁদে ফেলে গণধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

  • 5:27 am - September 16, 2021

নতুন সময় ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফাঁদে ফেলে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার রাতে ওই নারী বাদি হয়ে আলমডাঙ্গায় থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আটজনকে আসামি করা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামি মুলাম হোসেনকে (৫০) গ্রেফতার করেছে। মামলা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারী পার্শ্ববতী আসমানখালী গ্রামের মিজানুর রহমান কলুর কাছে একটি কাজ ঠিক করে দিতে অনুরোধ করেন।

মিজানুর রহমান কলু কাজ ঠিক করে দেয়ার কথা বলে তাকে আসমানখালী বাজারে আসতে বলে। গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওই নারী আসমানখালী বাজারে মিজানুর রহমান কলুর সাথে দেখা করেন। এ সময় কলুর সাথে থাকা পার্শ্ববর্তী শালিকা গ্রামের মুলাম হোসেন একটি কাজ দেয়ার আশ্বাস দেয়। পরে ওই নারীকে বাজারের একটি দোতলা ভবনে নিয়ে যায় তারা। এরপর শালিকা গ্রামের আবু ছদ্দিনের ছেলে মুলাম হোসেন (৫০), বারেক আলীর ছেলে মোহাম্মদ হাসান (৪০), জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাজিরুল (২৫),

বন্দরভিটা গ্রামের মৃত সেন্টুর ছেলে রিপন ওরফে লিপন (৩৫), মহেশপুর গ্রামের মৃত তপেল বিশ্বাসের ছেলে মোহাম্মদ হাবু (৪২), নান্দবার গ্রামের মান্নানের ছেলে মোহাম্মদ হামিদুল (৩৪), আসমানখালী গ্রামে মিজানুর কলুসহ অজ্ঞাত একজন ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। শেষে বিকেলের দিকে তাকে ওই কক্ষে ফেলে রেখে চলে যায় তারা। পরে ওই নারী বাড়ি যাওয়ার পথে অভিযুক্ত মিজান ও রিপন ঘটনা জানাজানি না করতে হুমকি দেয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর জানান, বুধবার রাতে ওই নারী আলমডাঙ্গা থানায় এসে সাতজনের নাম উল্লেখসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মুলামকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে। আসামি মুলামকেও আদালতে পাঠানো হবে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au