আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে যা বললেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

  • 6:57 am - September 15, 2021

নতুন সময় ডেস্ক : আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র দীর্ঘ ২০ বছর শেষে সেনা প্রত্যাহার করে নেওয়ার মধ্যেই দেশটির ক্ষমতা দখলে নিয়েছে তালেবান। এর মধ্যে তারা অন্তর্বর্তী সরকারও গঠন করেছে। সে সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

সরকার গঠনের পর থেকে এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন আমির খান মোত্তাকি। মঙ্গলবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ ‘যে কোনো দেশকে’ আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপের অনুমতি দেবে না তালেবান। মোত্তাকি বলেন, যুক্তরাষ্ট্রকে আমরা সহযোগিতা করেছি শেষ লোকটিকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া পর্যন্ত। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে— যুক্তরাষ্ট্র ধন্যবাদ জানানোর পরিবর্তে আমাদের সম্পদ জব্দ করেছে।

১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ও বিশ্বব্যাংকের তহবিলে আফগানিস্তানের প্রবেশ বন্ধ করে দিয়েছে। এদিকে তীব্র সংকটের মধ্যে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মোত্তাকি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  তালেবান বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সে বিষয়টিও তিনি জানিয়ে দেন।

এখন পর্যন্ত তালেবানের নতুন সরকারকে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। মোত্তাকি জানিয়ে দিয়েছেন, তালেবান সরকার বিশ্বের যে কোনো দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী, তবে কোনো দেশের ‘হুকুমের দাস’ হবে না।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au