খেলাধুলা

আরও তিন রেকর্ড গড়লেন রোনালদো

  • 6:34 am - September 15, 2021

নতুন সময় ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পুনরাভিষেকে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে নেমেই রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজের বিপক্ষে ২-১ ব্যবধানে হারে ম্যানইউ। রিয়াল মাদ্রিদ লিজেন্ড ইকার ক্যাাসিয়াসের রেকর্ড ছোঁয়ার রাতে গোল পেলেও দলকে জয় এনে দিতে পারলেন না রোনালদো। তবে মাঠে নেমেই হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৭৭টি ম্যাচ খেলার রেকর্ড।

রেকর্ডটি অবশ্য তার একার নয়। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস অবসর নেয়ার আগে চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ১৭৭ ম্যাচ। মঙ্গলবার সেই রেকর্ড ছুঁয়েছেন রোনালদো। পরের ম্যাচেই ক্যাসিয়াসকে ছাড়িয়ে যাবেন তিনি। এই রেকর্ডছোঁয়া ম্যাচে গোল করে আরও দুই রেকর্ডে নাম তুলেছেন তিনি। ম্যাচের ১৩ মিনিটের সময়ই স্কোরশিটে নাম তোলেন রোনালদো। যার সুবাদে চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা বেড়ে হয় ১৩৫টি। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগে থেকেই তার।

তবে ইয়াং বয়েজের বিপক্ষে গোলটি করার মাধ্যমে প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের ভিন্ন দুই আসরের প্রথম গোল করার রেকর্ড গড়েছেন রোনালদো। এর আগে ২০০৯-১০ আসরে রিয়াল মাদ্রিদের হয়ে করেছিলেন আসরের প্রথম গোল। সেদিন এফসি জুরিখকে ৫-২ গোলে হারায় রিয়াল।

এর বাইরে লিওনেল মেসির একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন রোনালদো। এতদিন ধরে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৩৬টি দলের বিপক্ষে গোলের রেকর্ড ছিলো মেসির একার। মঙ্গলবার ইয়াং বয়েজের বিপক্ষে গোল করার মাধ্যমে ৩৬টি ক্লাবের বিপক্ষে গোলের রেকর্ড গড়েন রোনালদোও।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au