রাজনীতি

উপনির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

  • 11:54 am - September 11, 2021
উপনির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

ঢাকা: জাতীয় সংসদের শূন্য আসনসহ বিভিন্ন জেলায় আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে থেকে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ প্রার্থীদের চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া স্বাক্ষরিত এক তালিকায় এদের নাম প্রকাশ করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মনোনয়ন প্রাপ্তরা হলেন- কুমিল্লা-৭ আসন থেকে ডা. প্রাণ গোপাল দত্ত, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাট কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. সামসুল ইসলাম ভূঁইয়া, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আফতাব উদ্দিন ভূঁইয়া।

কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. রাকিবুল হাসান শিবলী, নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. রাব্বানী জব্বার, মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভানু লাল রায়, চাঁদপুর শাহরাস্তি পরিষদের চেয়ারম্যান পদে নাছরিন জাহান চৌধুরী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে শুসেন চন্দ্র শীল।

এ ছাড়া রাজশাহী গোদাগাড়ী পৌরসভা উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. অয়েজ উদ্দিন বিশ্বাস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩নং ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মো. জিয়াউল হক।

দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা গত ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে জমা দেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন জাতীয় সংসদের-২৫৫ কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন, রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ, নরসিংদী সদর উপজেলা, নেত্রকোনা জেলার খালিয়াজুরি, চাঁদপুর জেলার শাহরাস্তি, যশোর সদর উপজেলা, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, বাগেরহাট জেলার কচুয়া, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও ফেনী সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে। এসব নির্বাচনে নৌকার মনোনয়ন প্রার্থীদের আজ চূড়ান্ত করা হবে।

এদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ অর্থাৎ ২০২৩ সালের শেষ অথবা ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর নির্বাচনে প্রস্তুতি হিসেবে সাংগঠনিক বিষয়গুলোর ওপর জোরালো পদক্ষেপ নিচ্ছে দলটি।

এক্ষেত্রে দলীয় শৃঙ্খলা রক্ষায়ও কঠোর অবস্থান যাওয়ার নির্দেশ দিয়েছেন দলের প্রধান শেখ হাসিনা। আগামীতে যে কোনো নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গেই নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au