স্বাস্থ্য কথা

হাসপাতালগুলোকে নন-কোভিড সেবা চালুর নির্দেশ: স্বাস্থ্য অধিদপ্তর

  • 6:29 am - September 03, 2021
হাসপাতালগুলোকে নন-কোভিড সেবা চালুর নির্দেশ: স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকা: করোনার সংক্রমণ কমে যাওয়ায় রাজধানীর সতেরোটি হাসপাতালকে নন-কোভিড সেবা চালুর মৌখিক নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দ্রুতই সব হাসপাতালে চিঠি পাঠানো হবে। তবে ১১ই সেপ্টেম্বর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নন-কোভিড রোগী ভর্তি শুরু হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে রাজধানীর সতেরোটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে ব্যাহত হয় নন-কোভিড রোগীদের সেবা।

মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের জন্য ৫০ শয্যার একটি ওয়ার্ড চালু করা হয়েছে। আর ঢাকা মেডিক্যালের বেশির ভাগ বিভাগেই রোগী ভর্তি বন্ধ রয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিউয়ার জেনারেল নাজমুল হক বলেন, আমরা এ বিষয় নিয়ে আলোচনা জন্য সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি বৈঠক করবো। বৈঠকে কে কি বলে তার উপর ভিত্তি করে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাবো। মন্ত্রণালয় আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবেই কাজ করবো।

পরিস্থিতি সামাল দিয়ে করোনা সংক্রমণের হার এখন দশ থেকে ১১ শতাংশের মধ্যে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালগুলোতে এখন ৭৫ ভাগ শয্যা খালি।

এ অবস্থায় করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে নন-কোভিড রোগীর সেবা চালুর জন্য হাসপাতালগুলোকে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, আগের তুলনায় করোনা রোগীর সংখ্যা কমেছে। এখন নন-কোভিড সার্ভিস বাড়ানোর জন্য যারা করোনা রোগী না তাদের ভোগান্তি কমানোর জন্যই হাসপাতালগুলোকে চিঠি দেয়া হয়েছে।

এদিকে, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ১১ই সেপ্টেম্বর থেকে নন-কোভিড রোগীদের ভর্তি শুরু হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান। তিনি বলেন, আমাদের কিছু কিছু ওয়ার্ডকে যেগুলোতে করোনা রোগী কমে গেছে সেগুলোকে আমরা নন-কোভিড সেবার জন্য চালু করে দিব। আশা করছি ১১ই সেপ্টেম্বর থেকে কোভিড এবং নন-কোভিড দুই সেবাই আমরা ঠিকমত দিতে পারবো।

তবে বেশিরভাগ হাসপাতালেই কোন নির্দেশনা পৌঁছেনি বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা জানান, দ্রুত এবিষয়ে সব হাসপাতালে চিঠি পাঠানো হবে। এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপটা বেড়েছে তাই আমরা ডেঙ্গু রোগীদের চিকিৎসার কথা বলেছি। আস্তে আস্তে অন্যান্য রোগীদেরও সেবা চালুর জন্য আমরা নির্দেশনা দিব। এখনো অফিসিয়ালভাবে কাউকে চিঠি দেয়া হয়নি। খুব দ্রুতই চিঠি পাঠানো হবে।

করোনার দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে নন-কোভিডের পাশপাশি প্রত্যেক হাসপাতালেই কোভিডের প্রস্তুতি রাখা হবে বলেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au