রাজনীতি

হো চি মিন’ নিপীড়িত মানুষের সংগ্রামের প্রেরণা : মোস্তফা

  • 6:12 am - September 03, 2021
হো চি মিন’ নিপীড়িত মানুষের সংগ্রামের প্রেরণা : মোস্তফা

ঢাকা: ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন ‘হো চি মিন’ মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা কমরেড হো চি মিন ছিলেন বিশ্বের স্বাধীনতাকামী সংগ্রামী মানুষের নেতা। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার নেতৃত্বে যে বীরত্বপূর্ণ লড়াই ভিয়েতনামের জনগণ করেছিল, তা মানব সভ্যতার ইতিহাসে চিরগাঁথা হয়ে আছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) নয়াপল্টনের যাদু মিয়া ‘ভিয়েতনামের মহান বিপ্লবী নেতা হো চি মিনের ৫২তম মৃত্যুবার্ষিকী স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়েই নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে ভিয়েতনামের মানুষের তথা বিশ্বাসীর নিকট তিনি হন হো চি মিন অর্থাৎ আলোর দিশারী। ভিয়েতনামের মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান পৃথিবীর মুক্তিকামী সংগ্রামরত মানুষের কাছে অনুস্বরণীয় হয়ে থাকবে। কমরেড হো চি মিনের জীবন আজও বিশ্বের শোষিত-নিপীড়িত মানুষের কাছে অসামান্য প্রেরণার উৎস।

তিনি বলেন, সকল দেশের-সকল জাতির স্বাধীনতা সংগ্রামে মজলুম জননেতা মওলানা ভাসানীর ছিল সর্বাত্মক সমর্থক। ষাটের দশকে যখন চীনের নেতাদের সাথে ভাসানীর ব্যক্তিগত যোগাযোগ স্থাপিত হয় তখন তাদের মাধ্যমে ভিয়েতনামের সমাজতান্ত্রিক নেতাদের সঙ্গেও তার যোগাযোগ স্থাপিত হয়। হো চি মিনকে তিনি অকুন্ঠ সমর্থন জানিয়ে পত্র দিয়েছিলেন। হো চি মিনের প্রতি তার ছিল গভীর শ্রদ্ধা।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট হোর মৃত্যুতে মওলানা ভাসানী সত্যিই মর্মাহত হয়েছিলেন। ১৯৬৯ খ্রিষ্টাব্দের ৫ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদি থেকে দেয়া এক শোকবার্তায় তিনি বলেন, ‘হো চি মিনের মৃত্যু বিশেষভাবে উত্তর ভিয়েতনামীদের জন্য এবং সাধারণভাবে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার জনসাধারণের জন্য বিরাট ক্ষতি। হো ছিলেন ভিয়েতনামের এক কথায় গোটা বিশ্বের সংগ্রামী মানুষের নেতা।’

ন্যাপ মহাসচিব বলেন, প্রযুক্তি, সামরিক ও অর্থনৈতিক সকল দিক দিয়ে সমৃদ্ধ ফ্রান্স, জাপান ও আমেরিকার বিরুদ্ধে লড়াই করে ভিয়েতনামী জনগণ উপনিবেশিক শাসন থেকে নিজেদের মুক্ত হতে সক্ষম হয়। মুক্তি ও স্বাধীনতার লড়াইয়ে ভিয়েতনাম একটি আলোচিত অধ্যায়। বিশ্বের অধিকারহারা নিপীড়িত ও নির্যাতিত মানুষের ভিয়েতনামীদের কাছ থেকে শিক্ষার আছে অনেক।

বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব আতিকুল ইসলাম, এহসানুল হক জসীম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, সম্পাদক মতিয়ারা চৌধুরী, এডভোকেট আবদুস সাত্তার, মো. আমজাদ হোসেন, ঢাকা মহানগর সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শামিম ভুইয়া প্রমুখ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au