খেলাধুলা

কারভাহাল নৈপুণ্যে জয়ে ফিরল রিয়াল

  • 7:47 am - August 29, 2021
কারভাহাল নৈপুণ্যে জয়ে ফিরল রিয়াল

ক্রীড়া ডেস্ক: রিয়াল বেতিসের বিপক্ষে শত চেষ্টার পর শনিবার জালের দেখা পেলেন দানি কারভাহাল। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে এক ম্যাচ পর জয়ে ফিরেছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

শনিবার রাতে লা লিগার ম্যাচে বেতিসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এরআগে গত সপ্তাহে লেভান্তের মাঠে ৩-৩ ড্র করেছিল রিয়াল।

তিন ম্যাচ পর শনিবার শুরুর একাদশে সুযোগ মেলে ভিনিসিউস জুনিয়রের। এ তারকা এর প্রতিদান দিতে পারতেন পঞ্চম মিনিটে। কিন্তু বেনজেমার ভুলে পারেননি তিনি।

প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা গ্যারেথ বেল ৫০তম মিনিটে দারুণ একটি ক্রস বাড়ান ডি-বক্সে। তবে বেনজেমার হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রুই সিলভা। পরের মিনিটে ফরাসি ফরোয়ার্ড জালে বল পাঠালেও বাজে অফসাইডের বাঁশি।

৬০তম মিনিটে প্রতিপক্ষের আক্রমণ রুখে ওঠা প্রতি-আক্রমণে এগিয়ে যায় রিয়াল। বাইলাইন থেকে ভিনিসিউসের কাটব্যাক পেয়ে ডান দিকে দারুণ ক্রস বাড়ান বেনজেমা। আর দুর্দান্ত সাইড ভলিতে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন কারভাহাল।

যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে মাদ্রিদ শিবিরে ভীতি ছড়ান মার্তিন মনতোয়া। এই ডিফেন্ডারের শট ঠেকিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন কোর্তোয়া।

এ জয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে যথাক্রমে পরের তিনটি স্থানে রয়েছে সেভিয়া, ভালেন্সিয়া ও মায়োর্কা। ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৪।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au