ঘটনা প্রবাহ

ভোলাহাটে যানবাহনে গণডাকাতির ঘটনায় আরও ৩ ডাকাতকে গ্রেফতার

  • 3:43 pm - August 26, 2021

সেতাউর রহমান,চাঁপাইনবাবগঞ্জ ঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যানবাহনে গণডাকাতির ঘটনায় আরও ৩ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির সময় লুন্ঠিত ১২টি মোবাইল ফোন সেট, নগদ ১৯ হাজার ৫’শ টাকা, স্বর্ণালংকার ও ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি মধ্যবাজার নয়াগ্রামের ভল্লুর রহমানের

ছেলে রেজাউল করিম (৪০), শান্তির মোড় হামিদ নগর গ্রামের মোফাজ্জল হকের ছেলে
তাজেল আলী (৩৫) ও বালিয়াদিঘি মধ্যবাজার গ্রামের মৃত সমশের আলীর ছেলে আনারুল ইসলাম ওরফে আনু গুরু (৪৫)।

ভোলাহাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি বুধবার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার এইএইচএম আব্দুর রকিব।
এসময় তিনি বলেন, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল
উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

এর আগে গতকাল বুধবার এই ঘটনায় আরও ৪ ডাকাতকে গ্রেফতার করে র‌্যাব-৫ সদস্যরা।
এনিয়ে মোট ৭ ডাকাতকে গ্রেফতার করা হলো।
উল্লেখ্য, গত ২৩ আগষ্ট সোমবার রাত ৮টার দিকে ভোলাহাট-কানসাট সড়কের সোনাজলফলিমারি বিল এলাকায় ৩টি বাসসহ প্রায় ৩২টি যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা যাত্রীদের কাছ থেকে আনুমানিক ৭ লাখ ৯২ হাজার ৯’শ টাকা, ১৬টি মোবাইল
সেট ও ৬ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এঘটনায় ভোলাহাট থানায় মামলা হয়েছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au