শিক্ষা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনারে সোলায়মান সুখন

  • 3:37 pm - August 26, 2021

রাজশাহী প্রতিনিধি:‘যে কোন মানুষের চালিকা শক্তি হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস বাড়াতে হবে। আত্মবিশ্বাস আসে জ্ঞান থেকে।’ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক একটি ওয়েবিনারে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রধান পাবলিক অ্যাফেয়ার্স কর্মকর্তা সোলায়মান সুখন এ কথা বলেন।বৃহস্পতিবার(২৬ আগস্ট) বিকাল ৩টায় অনলাইন প্ল্যাটফর্ম জুম ক্লাউড মিটিং এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

উক্ত ওয়েবিনারের মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন- খন্দকার মোহাম্মদ সোলায়মান (সোলায়মান সুখন)।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং ব্যবসায় ও আইন অনুষদের ডিন ড. কানিজ হাবিবা আফরিন এর সভাপতিত্বে ও বিভাগের সহকারী অধ্যাপক অনিমা কর্মকারের সঞ্চালনায় এ ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোাসাদ্দিক। আরো উপস্থিত ছিলেন বিভাগের সকল শিক্ষক এবং বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা।

সোলায়মান সুখন তার বিচিত্র কর্পোরেট ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতা ছাত্র-ছাত্রীদের সাথে শেয়ার করেন। আগামী প্রজন্মের কর্মী হিসেবে ছাত্র-ছাত্রীদের কোন কোন গুণাবলী অর্জন করতে হবে-সে বিষয়ে আলোকপাত করেন। পাবলিক বা প্রাইভেট সেক্টরে চাকরির বাজার, প্রয়োজনীয় দক্ষতা এবং সেগুলো অর্জনের উপায়, আত্মকর্মসংস্থানের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের পরামর্শ দেন।

ক্যারিয়ারে ভালো করার জন্য যোগাযোগ দক্ষতার উন্নয়ন, ভয়কে জয় করার সাহস, কার্যকর নেতৃত্ব প্রদান, নতুনকে জানার প্রবল ইচ্ছা, একাগ্রতাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তব্য শেষে তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ওয়েবিনারের শেষে অনুষ্ঠানের সভাপতি ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. কানিজ হাবিবা আফরিন আমন্ত্রিত মূল বক্তা সোলায়মান সুখন এবং প্রধান অতিথি প্রফেসর ড. মো. আশিক মোসাদ্দিককে ভার্চুয়ালি ক্রেস্ট প্রদান করেন।

সমাপনী বক্তব্যে ড. কানিজ হাবিবা আফরিন বলেন, ওয়েবিনারে আজকের বিষয়বস্তু যেহেতু ছিল ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের জন্য ক্যারিয়ার সম্পর্কিত, এটি আমাদের শিক্ষার্থীদের অনেক অজানা প্রশ্নের উত্তর হিসেবে কাজ করবে যা ভবিষ্যতের চাকরির বাজারের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে সহায়তা করবে।

ব্যবসা প্রশাসন বিভাগের আয়োজনে এই ওয়েবিনারটি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন, বর্তমান যুগের প্রয়োজনীয় কর্মদক্ষতার উন্নয়ন, কো-কারিকুলার কার্যক্রমে সম্পৃক্তকরণ এবং জীবনবোধ উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,সোলায়মান সুখন তার ক্যারিয়ার বাংলাদেশ নৌবাহিনীতে শুরু করলেও পরে তিনি বাংলাদেশের কর্পোরেট জগতে সফলতা পান। বাংলাদেশ নৌবাহিনী থেকে সাব-লেফটেন্যান্ট হিসেবে কাজ করার কয়েক বছর পর তিনি চাকরি ছেড়ে বহুজাতিক কোম্পানি বৃটিশ-আমেরিকান টোব্যাকোতে জয়েন করেন।

এরপর তিনি বাংলালিংক, এলিট মোবাইল, আমরা নেটওয়ার্কসহ বেশ কয়েকটি জাতীয় এবং বহুজাতিক কোম্পানীতে কাজ করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়। তিনি ক্যারিয়ার, সমাজ সচেতনতাসহ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au