বিনোদন

চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চান ফজলুর রহমান বাবু

  • 6:45 am - August 22, 2021
চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চান ফজলুর রহমান বাবু

বিনোদন: দর্শকপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। তার শুরুটা ১৯৭৮ সালে মঞ্চ নাটক দিয়ে। এরপর ১৯৯১ সালে টেলিভিশন নাটকে কাজ করেন। বর্তমানে নাটক-চলচ্চিত্রে বিরতিহীনভাবে দাপটের সাথে অভিনয় করছেন তিনি। অভিনয়ের জন্য ছেড়েছেন সম্ভাবনাময় চাকরি জীবন। নিশ্চিত বিলাসী জীবন ছেড়ে অভিনয়কে আপন করে নিয়েছেন। পেয়েছেন দর্শকের অফুরন্ত ভালোবাসা। পেয়েছেন কাজের স্বীকৃতি। এরই মধ্যে অভিনয় দক্ষতা দিয়ে নাটক ও সিনেমায় নিজের একটি অবস্থান তৈরি করে নিয়েছেন ফজলুর রহমান বাবু। আজ এই তারকা অভিনেতার জন্মদিন। ১৯৬০ সালের ২২ আগস্ট ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি।

বর্তমানে এই অভিনেতার হাতে রয়েছে ‘জ্যাম’, ‘ঢাকা ড্রিম’, ‘পায়রার চিঠি’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ। লকডাউনের পর ব্যস্ত হয়েছেন শুটিংয়ে। অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তার গাওয়া গানের ভক্তও নেহাত কম নয়। ‘অল্প না বয়সের সখিনা ছেড়ি’, ‘সোনাই হায় হায় রে’, ‘ইন্দুবালা’সহ বেশ কিছু দর্শকপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। মাঝে মধ্যেই তিনি অডিও ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন।

তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই কাজ করছেন। কোন মাধ্যমে কাজ করতে স্বাচ্ছন্দ্য লাগে জানতে চাইলে উত্তরে দাপুটে এই অভিনেতা নিউজজি’কে বলেন, ‘সব মাধ্যমেই স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে আমি চার মাধ্যমে কাজ করি। মঞ্চ, রেডি, টেলিভিশন ও চলচ্চিত্র। কাজের চাপের কারণে মঞ্চ নাটকে কাজ করতে পারছি না। কিন্তু প্রতিটি জায়গায় সমান গুরুত্ব দেই। তবে চলচ্চিত্রে এখন একটু বেশি প্রাধান্য দেই। কারণ, চলচ্চিত্রে একটা সময় গৌরব উজ্জল জায়গায় ছিল। তবে সেটি আমরা ধীরে ধীরে নষ্ট করে ফেলছি।’

যোগ করে ফজলুর রহমান বাবু বলেন, ‘কিছু তরুণ চলচ্চিত্রকার, প্রযোজক ও অভিনয়শিল্পী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। সেই জায়গা থেকে আমি মনে করছি আমাদের চলচ্চিত্রে কাজ করা উচিত। চলচ্চিত্রে নিজেকে আরো ব্যস্ত রাখতে চাই। দীর্ঘদিন থেকে আমরা যে ফরম্যাটের সিনেমা দেখতেছি সেই ফরম্যাট থেকে বেরিয়ে আসতে হবে। তরুণদের সাথে কাজ করতে ভালো লাগে। তরুণদের চিন্তা চেতনাও তরুণ। এ অভিনেতা ও গায়ক মনে করেন একজন পরিপূর্ণ অভিনেতা হবার জন্য চর্চা দরকার। চরিত্রের সাথে অভিনয় ফুটিয়ে তুলে দর্শকদের চরিত্রটি বিশ্বাস করাতে হবে।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au