ঘটনা প্রবাহ

বিলবাওয়ের মাঠে পয়েন্ট হারাল বার্সেলোনা

  • 6:35 am - August 22, 2021
বিলবাওয়ের মাঠে পয়েন্ট হারাল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি চলে যাওয়ার পর থেকে বার্সেলোনা শিবিরে যে শূন্যতা তৈরি হয়েছে তা ফের বোঝা গেল রোববার। বিলবাওয়ের মাঠে এদিন বল দখলে এগিয়ে থাকলেও তেমন সুবিধা করতে পারেনি দলটি। যে কারণে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়ে ফিরেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

রোববার বাংলাদেশ সময় রাতে ইনিগো মার্তিনেসের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান মেমফিস ডিপাই। ম্যাচের শেষ সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা ডিফেন্ডার এরিক গার্সিয়া।

সান মামেসে ৫৩৮ দিন পর দর্শক ফেরার দিনের শুরুতে বার্সেলোনাকে চেপে ধরে বিলবাও। তবে সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারছিল না স্বাগতিকরা। উল্টো ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কাতালানরা। কিন্তু বাইলাইন থেকে মেমফিসের শট বিলবাওয়ের একজনের পায়ে লেগে দিক পাল্টালে পেয়ে যান অরক্ষিত মার্টিন ব্রাথওয়েট। কিন্তু খুব কাছে থেকেও তিনি শট লক্ষ্যে রাখতে পারেননি।

যোগ করা সময়ে চমৎকার বাইসাইকেল কিকে বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু তিনি বল পাওয়ার আগে ডিফেন্ডার মিকেল বালেনসিয়াগাকে ব্রাথওয়েট ফাউল করায় গোল পায়নি বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বিলবাও। ইকের মুনিয়ানের কর্নার থেকে চমৎকার হেডে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মার্তিনেস। তিন মিনিট পর ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষক বরাবর শট নিয়ে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন সের্জিনো দেস্ত।

৬২তম মিনিটে সের্হি রবের্তো ও ইউসুফ দেমির মাঠে আসার পর আক্রমণের গতি বাড়ে বার্সেলোনার। এ সুবাদে ম্যাচের ৭৫তম মিনিটে জালের দেখা পেয়ে যায় বার্সেলোনা। রবের্তোর কাছ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে বুলেট গতির শট নেন মেমফিস। গোলরক্ষক হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি। কাতালানদের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ডাচ ফরোয়ার্ড মেমফিসের এটাই প্রথম গোল।

৮৬তম মিনিটে ডি ইয়ংয়ের পাস থেকে দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু আড়াআড়ি শট একটুর জন্য লক্ষ্যে রাখতে পারেননি। যে কারণে বিলবাওয়ের মাঠ থেকে ড্র নিয়েই ফিরতে হয়েছে কাতালানদের।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২ পয়েন্ট নিয়ে বিলবাও নয়ে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au