ঘটনা প্রবাহ

যথাযোগ্য মর্যাদায় আবাহনী সমর্থক গোষ্ঠীর শোকদিবস স্মরণ

  • 7:30 am - August 21, 2021
যথাযোগ্য মর্যাদায় আবাহনী সমর্থক গোষ্ঠীর শোকদিবস স্মরণ

স্পোর্টস :বাংলাদেশের ক্রীড়াঙ্গনে খেলাধুলার আধুনিক ক্রীড়া ক্ষেত্র হিসেবে আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু তনয় শেখ কামাল। শুধু খেলার মাঠে আবাহনীকে সমর্থন দিয়েই থেমে থাকেনি সমর্থক গোষ্ঠী। প্রতি বছর আগস্ট এলে দুবার তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে আবাহনী সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কমিটি।

৫ আগস্ট ক্লাব চত্ত্বরে আবাহনী প্রতিষ্ঠাতার জন্মদিন পালন করা হয় প্রতি বছর মহা ধুমধামে। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে স-পরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের দিনটিতে আবাহনী হারিয়েছে প্রতিষ্ঠাতাকে।

প্রতি বছর জাতীয় শোক দিবসও তাই শ্রদ্ধাভরে স্মরণ করে আবাহনী সমর্থক গোষ্ঠী। এবারও তার ব্যতিক্রম হয়নি। শেখ কামালের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি পালন করেছে সমর্থকদের এই সংগঠন।

শনিবার দিবাগত রাতে (রাত ১২টা ১ মিনিটে) আবাহনী লিমিটেড-এ প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পপুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শুরু করেছে আবাহনী সমর্থক গোষ্ঠী শোক দিবসের কর্মসূচি। রবিবার সকালে বনানী কবরস্তানে শেখ কামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করে সমর্থক গোষ্ঠী। সেখান থেকে ধানমন্ডীর ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়েছে। দুপুরে আবাহনী লিমিটেডের চত্ত্বরে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ও বাদ আছর ক্লাব প্রাঙ্গনে দোয়া মাহফিল আয়োজন করেছে আবাহনী সমর্থক গোষ্ঠী।

আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি এনাম এ খোদা জুলু, সহ-সভাপতি শাহজাহান খান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত নয়ন এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au