ঘটনা প্রবাহ

ইভ্যালির ব্যবসার ষোলআনাই ফাঁকি

  • 6:00 am - August 20, 2021

নতুন সময় ডেস্ক : সুকুমার রায়ের একটি কবিতা আছে যেখানে শহুরে এক বাবু মশাই নৌকায় চেপে মাঝির জীবন কতটা মিছে অহংকারের সঙ্গে তা-ই বলছিলেন। ঝড় ওঠার পর যখন নৌকা ডুবুডুবু; সাঁতার না জানা বিপদগ্রস্ত বাবুকে দেখে মাঝির মন্তব্য ছিল- ‘তোমার দেখি জীবনখানা ষোলআনাই মিছে!’ হাঁকডাক করে ই-কমার্স ব্যবসায় নামা ইভ্যালি বাণিজ্য মন্ত্রণালয়ে সম্পদের যে তথ্য দিয়েছে তা পর্যালোচনা করে এখন দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটির ব্যবসার ষোলআনাই মিছে।

গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিষ্ঠানটির পাঠানো সম্পদ বিরণীতে মোট দায় ও মূলধন দেখানো হয়েছে ৫৪৩ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে মূলধন মাত্র ১ কোটি টাকা; বাকি ৫৪২ কোটি ৯৯ লাখ টাকাই দায়। যা গ্রাহক ও পণ্য সরবরাহকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ইভ্যালির কাছে পাওনা। ১৫ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটির হিসাব এটি। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছেন, ইভ্যালি তাদের যে সম্পদ দেখিয়েছে তার প্রায় পুরোটাই অদৃশ্য বা কাল্পনিক অর্থাৎ অস্থাবর সম্পদ।

কাগজে কলমে দেখালেও বাস্তবে তার অস্তিত্ব নেই। যে পরিমাণ স্থাবর সম্পদ দেখানো হয়েছে তার প্রায় ৩৬ গুণ বেশি অর্থ প্রতিষ্ঠানটির দায় হিসেবে রয়েছে। অর্থাৎ ১ কোটি টাকার মূলধন দিয়ে কোম্পানি তৈরি করে শত শত কোটি টাকার ব্যবসা করছে ইভ্যালি। সম্পদের তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান (অতিরিক্ত সচিব) মো. হাফিজউদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা ইভ্যালির কাছে তিন সপ্তাহে তিন ধরনের তথ্য চেয়েছি।

এর মধ্যে প্রতিষ্ঠানটি আজ (গতকাল) সম্পদ ও দায়ের হিসাব দিয়েছে। বাকি তথ্যগুলো পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিষয়ে আন্তমন্ত্রণালয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’ জানা গেছে, প্রতিষ্ঠানটির সর্বমোট স্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১০৫ কোটি টাকার। এর মধ্যে সম্পদ, কারখানা এবং উপকরণের মূল্য ধরা হয়েছে ১৪ কোটি ৮৭ লাখ টাকা। আর কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ দেখানো হয়েছে আরও প্রায় ৯০ কোটি টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ব্যাংকার ডি আর মোহন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ইভ্যালি যে হিসাব দিয়েছে এর পুরোটাই ফাঁকি। প্রতিষ্ঠানটির ৫০০ কোটি টাকার ওপরে দায় রয়েছে, যেখানে ১ কোটি টাকার মূলধন দেখানো হয়েছে। এ মূলধন কোথায় কীভাবে রয়েছে হিসাবে সে তথ্যও নেই।’ ডি আর মোহন বলেন, ‘ইভ্যালির কারখানা, উপকরণ আর প্রপার্টির যে হিসাব দেওয়া হয়েছে ১৪ কোটি টাকার, তা-ই তার সম্পদ। এর বাইরে যে চলতি সম্পদ দেখানো হয়েছে তা তার নিজের নয়। গ্রাহকের থেকে পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়া অর্থ। ফলে ইভ্যালি তার সম্পদ বিক্রি করে অর্থ পরিশোধ করতে চাইলে মোট দায়ের সর্বোচ্চ ১৫ কোটি টাকা পরিশোধ করতে পারবে।’

বিশিষ্ট এই ব্যাংকার বলেন, ‘দেশে এখন এমন অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে যারা কাগজে-কলমে সম্পদ দেখিয়ে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে নিবন্ধন নিলেও বাস্তবে এগুলোর কোনো সম্পদ নেই। এদের প্রতারণার আরেকটা বড় প্রমাণ হচ্ছে এরা গুডউইল বা ইনটেনজিবল অ্যাসেটকে বড় করে দেখায়। বাণিজ্য মন্ত্রণালয়ে ইভ্যালি সম্পদের যে তথ্য দেখিয়েছে সেখানেও ইনটেনজিবল বা অদৃশ্য সম্পদের বড় হিসাব দেখানো হয়েছে। তাদের মোট ৪৩৮ কোটি টাকার অদৃশ্য সম্পদ রয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু হিসেবে দেখানো হয়েছে ৪২২ কোটি টাকা।’

ডি আর মোহন বলেন, ‘একটি প্রতিষ্ঠানের গুডউইলকে টাকায় রূপান্তর করলে যে মূল্য দাঁড়ায় তাকেই ব্র্যান্ড ভ্যালু হিসেবে উল্লেখ করা হয়। কোনো প্রতিষ্ঠান বিক্রি বা পুঁজিবাজারে শেয়ার ছাড়লে এ ব্র্যান্ড ভ্যালু হিসাবে ধরা হয়। কিন্তু ইভ্যালির প্রতি গ্রাহকের যে আস্থা ছিল এর পুরোটাই নষ্ট হয়ে গেছে। ফলে এ ধরনের একটি প্রতারক কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বলতে কিছু থাকে না। এ ছাড়া এ ব্র্যান্ড ভ্যালুর হিসাব অনুমোদিত কোনো নিরীক্ষাপ্রতিষ্ঠান দিয়ে করা হয়নি। ফলে এটি গ্রহণযোগ্যও নয়।’

প্রতিষ্ঠানের এ সম্পদ বিবরণীর একটি ব্যাখ্যা দিয়েছেন ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল। সম্পদ বিবরণীর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মান ও পার্শ্ববর্তী দেশগুলোর একই ধরনের ব্যবসার মূল্যায়নে তার প্রতিষ্ঠান ইভ্যালির ব্র্যান্ড ভ্যালুর পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ হাজার কোটি টাকা। বর্তমানে ইভ্যালি ছাড়াও একই প্রতিষ্ঠানের ইফুড, ইজবস, ইহেলথ, ফ্লাইট এক্সপোর্টসহ বেশ কিছু কোম্পানি তাদের ব্র্যান্ড ভ্যালুকে আরও সমৃদ্ধ করেছে। আর লকডাউন উঠে যাওয়ায় ২২ আগস্ট থেকে প্রতিষ্ঠানটির অফিস খোলা থাকবে বলে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠিতে জানিয়েছেন ইভ্যালির এমডি।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au