আইন আদালত

শোক দিবস পালনের জন্য জোরপূর্বক অফিস কর্মকর্তাদের ১ দিনের বেতন কেটে নিল প্রকৌশলী শামীম

  • 10:45 am - August 18, 2021

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন কেটে নিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আক্তার।

 

জানা যায়, শোক দিবস পালনের জন্য তার অর্থের প্রয়োজন ছিলো যার কারণে তিনি অফিস স্টাফদের জিম্মি করে বেতন কেটে জাতীয় শোক দিবস পালন করেছেন।

 

অফিসের কর্মকর্তা কর্মচারীদের, এক দিনের বেতন কেটে রোষানলে পড়তে হয়েছে তাকে জবাবদিহি করতে হয়েছে গণপূর্ত অধিদপ্তরে। এছাড়া জোরপূর্বক অফিস স্টাফদের বেতন কেটে রাখাই বিক্ষুব্ধ অফিসের কর্মকর্তা কর্মচারীরা।

 

তথ্য মতে, গেল ১১ আগস্টে ইস্যু করা গণপূর্ত অধিদপ্তরের একটি চিঠি থেকে দেখা যায়, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী পদমর্যাদার ১২ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত জাতীয় শোক দিবস পালনের অর্থ ব্যবস্থাপনা কমিটি বেতন থেকে টাকা কেটে রাখার বিষয়টি তদারকি করেন।

 

আর এই কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.শহিদুল আলমকে।

 

১১ আগস্ট অনুষ্ঠিত ওই কমিটির সভা থেকে জানানো হয়, ওই কমিটি গণপূর্তের বিভাগগুলো ছাড়া সব জোন, সার্কেল ও প্রধান প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তাদের ১ দিনের বেতন সংগ্রহ করবে এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে।

যদিও, গত ১১ জুলাই মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠিতে প্রধান প্রকৌশলী মো. শামীম আক্তারকে জাতীয় শোক দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়।

 

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে জানা গেছে, শোক দিবসের এ উদযাপনে কোনো ধরনের অর্থ সংগ্রহ এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন না কাটার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে নিশ্চিত করেন গণপূর্তের কর্মকর্তারা। কিন্তু এর পরও তিনি সরকারি আদেশ না মেনে নিজের ইচ্ছায় অফিস স্টাফ ও কর্মকর্তাদের একদিনের বেতন কেটে জাতীয় শোক দিবস পালন করেছেন।

 

এক দিনের বেতন কেটে নেওয়ার কারণে নানা নানা সমালোচনার মুখে পড়েছেন সংস্থাটির প্রধান প্রকৌশলী শামীম আক্তার। তার প্রতি অফিস স্টাফ ও কর্মচারীরা বিক্ষুব্ধ।

 

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও অর্থ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ক ও সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি একটি মাধ্যমে জানিয়েছেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।

 

তবে এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আক্তার বলেছেন, অনেকে নিজ উদ্যোগেই শোক দিবসের আয়োজনে অংশ নিতে কিছুটা অর্থ প্রদান করেছেন (কন্ট্রিবিউট) করেছেন।

 

অফিস স্টাফরা বলেছেন আমাদের জোরপূর্বক কন্ট্রিবিউট করতে বাধ্য করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আলোচনা করেছি মিটিং করেছি এরপর সিদ্ধান্ত নিয়েছি। তবে কাউকে জোর করা হয়নি।

 

তিনি বলেন, আমাকে ফাঁসানোর জন্য কিছু দুষ্ট মানুষ হয়তো নিজের ইচ্ছায় এটি বলছে। প্রচলিত নিয়মে এভাবে বেতন কাটার কোনো সুযোগ নেই। সবাই বেতন পেয়েছে।

এ সময় ১২ সদস্যের অর্থ ব্যবস্থাপনা কমিটির বিষয় নিয়ে নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সরাসরি কথা বলতে পারলে হয়তো এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া যাবে।

 

তিনি বলেন, সর্বশেষ আমার কথা হচ্ছে হেড অফিস থেকে কোন চিঠি অফিশিয়াল স্টাফদের দেওয়া হয়নি। কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি বলতে চাই জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে কারো কাছে জোরপূর্বক কোন টাকা নেওয়া হয়নি। যে যার মত পেরেছে সবাই অংশগ্রহণ করেছে।

 

নতুন সময়/ টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au