শিক্ষা

বিশ্ব র‍্যাংকিংয়ে ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ

  • 12:54 pm - June 12, 2020
বিশ্ব র‍্যাংকিংয়ে ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ

ঢাকা: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় আরও অবনতি ঘটেছে বাংলাদেশ। সেরা এক হাজারের তালিকায় নেই দেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠান। তবে ১ হাজার ৭৯৪তম স্থান দখল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

যদিও প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এবারও অবনতি ঘটেছে। র‌্যাংকিংয়ে গত বছর ঢাবির অবস্থান ছিল ১ হাজার ৬৮৪তম স্থানে। অর্থাৎ এক বছরে তারা পিছিয়েছে ১১০ ধাপ। এছাড়া ২ হাজারের মধ্যেও দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই।

লন্ডনভিত্তিক শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রতি বছর বিশ্বের বিশ্ব্যবিদ্যালয়গুলোর র‍্যাংকিং প্রকাশ করে থাকে। সোমবার (৮ জুন) নিজেদের ওয়েবসাইটে ‘দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস ২০২০-২১’ প্রকাশ করেছে সাময়িকীটি।

শীর্ষ ২ হাজারের তালিকায় বাংলাদেশের আরও কোন বিশ্ববিদ্যালয়ের স্থান না হলেও পার্শ্ববর্তী দেশ ভারতের ৬৪টি ও পাকিস্তানের ১০টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে৷

২০১৬ সালে এই র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ থেকে ৮০০ এর মধ্যে। ২০১৮ সালে তা পিছিয়ে ১০০০ এরপর চলে যায়। ২০১৯ সালে এ তালিকায় ঢুকতেই পারেনি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়।

১০০-তে ১০০ স্কোর করে এই র‌্যাংঙ্কিংয়ে টানা নবমবারের মতো বিশ্বসেরা হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। এছাড়াও সিডব্লিউইউআরের এবারের তালিকায় শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের আটটিই হচ্ছে যুক্তরাষ্ট্রের৷ পুরো তালিকায় ৩৫৭টি (পুয়ের্তো রিকোসহ) জায়গা নিয়ে এদিক থেকেও শীর্ষে তারা৷

তালিকায় চীনের বিশ্ববিদ্যালয় রয়েছে ২৬৭টি (হংকং ও ম্যাকাওসহ), জাপানের ১২৬টি, যুক্তরাজ্যের ৯৫টি, ফ্রান্সের ৮২টি ও রাশিয়ার বিশ্ববিদ্যালয় রয়েছে ৪৬টি।

মোট সাতটি সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান যাচাই করে এ র‌্যাংকিং নির্ধারণ করে সিডব্লিউইউআর৷ সেগুলো হলো শিক্ষার মান, সাবেক শিক্ষার্থীদের পেশাগত অবস্থান, অনুষদের মান, গবেষণার সংখ্যা, উচ্চমানসম্পন্ন প্রকাশনা, গবেষণার প্রভাব ও উদ্ধৃতি৷ এই সাতটি সূচকে মোট ১০০ স্কোরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে ৬৬ দশমিক ৬৷

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au