খেলাধুলা

পিএসজির হয়ে আজ মাঠে নামছেন মেসি?

  • 8:19 am - August 14, 2021

নতুন সময় ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েই অনুশীলনে নামতে দেখা গেছে লিওনেল মেসিকে। যে কারণে পিএসজি সমর্থকদের আশা করছেন, লিগ ওয়ানের শুরুর দিকের ম্যাচেই মাঠে দেখা যাবে মেসিকে। নেইমার-এমবাপ্পের সঙ্গে পিএসজির জার্সিতে মেসিকে দেখার তর সইছে না তাদের। শনিবার রাতেই লিগ ওয়ানে স্ট্রাসবুর্গের বিপক্ষে নামবে পিএসজি। এ ম্যাচ দিয়েই মেসির পিএসজি যাত্রা শুরু হচ্ছে কী?

ভক্তদের এমন কৌতূহলী প্রশ্নে যা জানা গেল, তা হতাশই করবে তাদের। জানা গেছে, দীর্ঘ সময় ছুটি কাটিয়ে মাঠে ফিরে মাত্র তিনটি অনুশীলন সেশন শেষ করেছেন মেসি। যা কোনো ম্যাচে নামার মতো প্রয়োজনীয় প্রস্তুতি নয়। যে কারণে শনিবারের ম্যাচে মেসিকে নামাবে না পিএসজি। পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, শনিবারের ম্যাচটি দিয়ে পিএসজিতে মেসির অভিষেক ঘটছে না।

তবে কবে পিএসজির জার্সিতে প্রথম ম্যাচ খেলবেন মেসি- সে বিষয়ে কোনো বক্তব্য দেয়নি ক্লাব কর্তৃপক্ষ। প্যারিসের ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমগুলোর ধারণা, দ্বিতীয় ম্যাচে মেসিকে নামাতে পারেন পিএসজি কোচ পচেত্তিনো। আগামী ২৯ আগস্ট রেইমসের মাঠে খেলবে পিএসজি।  তবে অনেকের ধারণা আগামী ১২ সেপ্টেম্বর পিএসজির জার্সিতে অভিষেক ঘটতে যাচ্ছে মেসির।

এদিন ঘরের মাঠে ক্লারমন্ত ফুটের বিপক্ষে নামবে পিএসজি। ঘরের মাঠ দিয়েই মেসির পিএসজি যাত্রা শুরু হচ্ছে- এমনটাই বেশি বলাবলি হচ্ছে। এদিকে জানা গেছে, আগস্টের কোনো ম্যাচই খেলতে পারবেন না সার্জিও রামোস। আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পেশির চোটে ছিটকে গেছেন রামোস। আগামী মাস পর্যন্ত বিশ্রামে থাকবেন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক। শুধু আগস্টই নয়, সেপ্টেম্বরের শুরুতে স্পেন জাতীয় দলের হয়ে সুইডেন, জর্জিয়া এবং কসোভার বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচও খেলতে পারছেন না রামোস।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au