খেলাধুলা

করোনা নিয়ে ব্যঙ্গ করে নিষিদ্ধ, শুরু করতে হবে পড়ালেখা!

  • 12:33 pm - June 12, 2020
করোনা নিয়ে ব্যঙ্গ করে নিষিদ্ধ, শুরু করতে হবে পড়ালেখা!

স্পোর্টস ডেস্ক: গত ফেব্রুয়ারিতে এক এশিয়ানকে করোনা ভাইরাসের রোগী বলে মজা করে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিলেন টটেনহ্যাম হটস্পার তারকা ডেলে আলি। চার মাস বাদে সেটির শাস্তিও পেলেন। এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি তাকে ৫০ হাজার পাউন্ড জরিমানা এবং শিক্ষামূলক কোর্সে ভর্তি হতে বলা হয়েছে।

ফেব্রুয়ারিতে বিমানবন্দরে এক এশিয়ান পুরুষের ভিডিও পোস্ট করে খানিকটা মজাই করতে চেয়েছিলেন ডেলে আলি। ভিডিওর শিরোনামে লেখাটা ছিল এরকম, ‘আমাকে ধরতে হলে করোনা ভাইরাসকে আরও দ্রুতগামী হতে হবে!’

সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতেই শুরু হয় সমালোচনা। ভুল করেছেন বুঝতে পেরে দ্রুতই পোস্টটি সরিয়ে নেন ডেলে। ততক্ষণে দেরি যা হওয়ার হয়ে গেছে। এফএ’র নজরেও চলে আসে ভিডিওটি। আতঙ্ক ছড়ানো আর বর্ণবৈষম্যের দায়ে তাকে দোষী সাব্যস্ত করেছে এফএ।

এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় গুরুত্বপূর্ণ ম্যাচেই ডেলেকে পাবে না টটেনহ্যাম। ১৯ জুন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে খেলা হচ্ছে না তার।

তবে এর পেছনে বন্ধুর ‘বিশ্বাসঘাতকতা’ আছে বলেই মনে করেন আলি। সেই বন্ধু ভিডিও চুরি করে গণমাধ্যমের কাছে বিক্রি করে দিয়েছে বলে দাবি তার।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au