আন্তর্জাতিক

তিব্বতী শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য করছে চীন

  • 6:14 am - August 12, 2021

নতুন সময় ডেস্ক : গ্রীষ্মের ছুটিতে তিব্বতের স্কুলছাত্রদের সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করছে চীনা কর্তৃপক্ষ। এর জন্য ভারতের রাজ্য অরুণাচল প্রদেশের অদূরে কংপো অঞ্চলে দু’টি প্রশক্ষিণ শিবির স্থাপন করা হয়েছে।  রেডিও ফ্রি এমিয়ার খবরে এমনটাই জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, রাজধানী লাসা এবং অন্যান্য এলাকা থেকে ৮-১৬ বছর বয়সী শিশুদের দক্ষিণ তিব্বতের নিঙ্গত্রিতে স্থাপিত দু’টি প্রশিক্ষণ শিবিরে পাঠানো হচ্ছে।

সূত্র জানায়, ইয়ং টিবেটান স্নো হক মিলিটারি সামার ক্যাম্প এবং তিব্বত রোং হি মিলিটারি ট্রেনিং সেন্টার নামে এই দুই শিবিরে তিব্বতী স্কুলছাত্ররা নিজস্ব তিব্বতী ভাষা শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই অঞ্চলের এক তিব্বতী লিখিত বার্তায় বলেন, লাসায় এখন স্কুল বিরতির সাথে সাথে তিব্বতীরা তিব্বতী ভাষা শেখার জন্য ক্লাস করার অনুমতি পাচ্ছে না। তাদের সামরিক কর্মসূচিতে যোগ দিতে বাধ্য করছে।

ভারতভিত্তিক তিব্বত পলিসি ইনস্টিটিউটের ধর্মশালার গবেষক কর্মা তেনজিন জানান, সামরিক শিবিরে প্রশিক্ষণ তিব্বতী শিক্ষার্থীদের নিজস্ব ভাষা শেখার স্বাধীনতা থেকে বঞ্চিত করছে, যা তিব্বতী জাতীয় পরিচয়ের জন্য গুরুত্বপূর্ণ। তেনজিন বলেন, তিব্বতী শিশুরা গ্রীষ্ম ও শীতের ছুটিতে তিব্বতী স্কুল ও মঠে যোগ দেয়। কিন্তু এখন সামরিক প্রশিক্ষণে যোগ দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এ কর্মসূচি মাধ্যমে তাদের মগজধোলাইয়ের চেষ্টা চালাচ্ছে চীন।

তিনি বলেন, ‘চীনা সরকার যেভাবে সীমান্ত এলাকায় সামরিক শিবির স্থাপন করছে, ভবিষ্যতে এগুলোকে সামরিক ঢাল হিসেবে ব্যবহার করবে।’ উল্লেখ্য, তীব্বতীরা স্বাধীন জাতি হলেও ৭০ বছর ধরে সেখানে আধিপত্য চালিয়ে যাচ্ছে চীন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au