রাজনীতি

দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ নাসিম

  • 11:24 am - June 12, 2020
দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ নাসিম

ঢাকা: টানা ৮ দিন লাইফ সাপোর্টে ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

শুক্রবার (১২ জুন) নাসিমের চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেছেন, ‘মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। বরং অবস্থা আরও অবনতির দিকে। তিনি ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন।’

৭২ বছর বয়সী মোহাম্মদ নাসিমকে পরিবারের সদস্যরা সিঙ্গাপুরে পাঠাতে ইচ্ছা পোষণ করলেও তার বর্তমান শারীরিক অবস্থায় সেটি সম্ভব নয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন।

ওই চিকিৎসক শুক্রবার দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘উনার অবস্থা সংকটাপন্ন, আগের চেয়ে খারাপের দিকে।’

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা গত ৯ দিন ধরে রাজধানীর স্পেশাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্পেশাইজড হাসপাতালে ভর্তির পর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। এরপর ৮ জুন নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। গত বুধবারের পরীক্ষায় আবারও করোনা নেগেটিভ আসে।

তবে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির ৪ দিনের মাথায় গত বৃহস্পতিবার (৪ জুন) নাসিমের ব্রেইন স্ট্রোক হলে পরদিন শুক্রবারই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তিনি লাইফ সাপোর্টে আছেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় ৪ নেতার একজন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম পঞ্চমবারের মতো সংসদে সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছেন। আওয়ামী লীগ সরকারের বিগত মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্যমন্ত্রী ও ১৯৯৬-২০০১ মেয়াদকালে তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের অন্যতম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au