খেলাধুলা

পিএসজিতে মেসির জন্য বদলে গেল ফ্রেঞ্চ লিগের নিয়ম!

  • 6:56 am - August 11, 2021

নতুন সময় ডেস্ক : বর্তমানে বিশ্বজুড়ে ক্রীড়া জগতে সবচেয়ে আলোচিত নাম লিওনেল মেসি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টেনে মঙ্গলবার রাতে যোগ দেন ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। বোনাস ও অন্যান্য সুবিধাসহ বাৎসরিক প্রায় ৩৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিকের বিনিময়ে মেসিকে দলে ভিড়িয়েছে পিএসজি।

এদিকে, আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরকে নিজেদের টুর্নামেন্টে পেয়ে নিয়ম বদলাতেও দ্বিধা করেনি ফ্রেঞ্চ লিগ ওয়ান কর্তৃপক্ষ। মেসির জন্য জার্সি নম্বরের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। যাতে করে নিজের পছন্দমতো ৩০ নম্বর জার্সি পরে খেলতে পারেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবল তারকা।
মেসির পিএসজিতে যোগদানের খবর প্রায় নিশ্চিত হওয়ার পরপরই নিজের ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে রাজি হয়েছিলেন ক্লাবটির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে তা নেননি মেসি। গুঞ্জন শোনা গিয়েছিল, পিএসজিতে হয়তো ১৯ নম্বর জার্সি পরবেন মেসি।

শেষপর্যন্ত পিএসজিতে ৩০ নম্বর জার্সি নিয়েছেন মেসি, যা তার বার্সেলোনা ক্যারিয়ার শুরুর সময়ের জার্সি নম্বর। ২০০৩ সালে বার্সেলোনায় অভিষেকের সময় ৩০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। পরে ২০০৬ সালে সেটি বদলে পরেন ১৯ নম্বর জার্সি। আর ২০০৮ সালের পর থেকে ১০ নম্বর জার্সিকে নিজের সমার্থকই বানিয়ে ফেলেছিলেন মেসি। কিন্তু এখন পিএসজিতে আর সেই ১০ নম্বর জার্সিতে দেখা যাবে না তাকে। নতুন ঠিকানায় পুরোনো জার্সি নম্বর নিয়ে খেলবেন মেসি।

এটি করার জন্য লিগ ওয়ানকে আনতে হয়েছে নিয়মের পরিবর্তন। কারণ লিগের নিয়মে স্পষ্ট বলা আছে দলের ১, ১৬ ও ৩০ নম্বর জার্সি রাখতে হবে গোলরক্ষকদের জন্য। কিন্তু মেসি তো আর গোলরক্ষক নন। তাই নিজেদের নিয়মে শিথিলতা এনে তাকে ৩০ নম্বর জার্সি পরার অনুমতি দিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au