খেলাধুলা

মেসির পোস্টার খুলে ফেলেছে বার্সেলোনা

  • 1:55 pm - August 10, 2021

নতুন সময় ডেস্ক : বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিতে স্পেন থেকে প্যারিসের বিমানে ওঠার পরই লিওনেল মেসির পোস্টার খুলে ফেলে দেয় বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। বছরে ৩৫০ কোটি টাকায় মেসির সঙ্গে চুক্তিসই করতে যাচ্ছে পিএসজি। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে মঙ্গলবারই চুক্তি হওয়ার কথা পিএসজির।

মেসিকে স্বাগত জানাতে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার ভাড়া করেছে পিএসজি।  মেসির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস।

সেখানে দেখা যায় তিন ছেলে সিরো, মাতেও ও থিয়েগো মেসি এবং স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জেকে নিয়ে একটি কালো গাড়ি থেকে নামছেন লিওনেল মেসি। পরে দেখা যায় তাদের সঙ্গে আছেন মেসির বাবা ও তার অ্যাজেন্ট জর্জে মেসি।

সেই ভিডিও প্রকাশের পরই ন্যু ক্যাম্প থেকে খুলে ফেলা হয় মেসির ছবি। যা দেখে বার্সার মেসি ভক্তরা হতাশ হন। মঙ্গলবার বার্সেলোনার এয়ারপোর্ট থেকে পরিবার নিয়ে ফ্রান্সের পথে রওনা দিয়েছেন মেসি।

ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপে জানিয়েছে, প্যারিসের ক্লাবটিতে যোগ দিতে কয়েক ঘণ্টার মধ্যেই প্যারিসে পৌঁছাবেন আর্জেন্টাইন সুপারস্টার।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au