ঘটনা প্রবাহ

ফুলবাড়ীতে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার

  • 1:39 pm - August 10, 2021

ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেথাঁওড়া চেয়ারম্যান পাড়া গ্রামের নেটার বিলের কচুরিপানার মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়। রিপোর্ট লেখা পযর্ন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সেকেন্দার আলী,মোসলেম হোসেন,মোতাহার হোসেনসহ অনেকে জানান, গ্রামের লোকজন জমিতে কাজ করতে গিয়ে বিলের পাশে কচুরি পানার মধ্যে লাশটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করলে খবরটি ছড়িয়ে পড়ে লোকজানাজানি হয়,পরে স্থানীরা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

তবে লাশটিকে কেউ চিনতে পারেননি। ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ আশ্রারাফ ইসলাম জানায়, খবর পেয়ে ৬০ বছর বয়সি একটি অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়চ্ছে।

এখোনো পযর্ন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি,গ্রামবাসীর ধারনা এটি একটি হত্যা । এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au