শিক্ষা

ইবির ইতিহাসে সর্ববৃহৎ বাজেট ১৫৭ কোটি টাকা

  • 11:51 am - June 11, 2020
ইবির ইতিহাসে সর্ববৃহৎ বাজেট ১৫৭ কোটি টাকা

ইবির : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ২০২০-২০২১ অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জন্য বরাদ্দ দিয়েছে ১৫৭ কোটি ৫৮ লক্ষ টাকা। এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ বাজেট বলে দাবি কর্তৃপক্ষের। মোট বাজেট থেকে গবেষণার জন্য বরাদ্দ হয়েছে ৮০ লক্ষ টাকা। চলমান অর্থবছরে গবেষণায় একই বাজেট ছিল। ২০১৮-১৯ অর্থ বছরে গবেষণার জন্য বরাদ্দ ছিল ১৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ছিদ্দিক উল্লাহ সূত্রে এ তথ্য জানা যায়।

তিনি জানান, ২০১৯-২০ অর্থ বছরে বাজেট ছিল ১৩৭ কোটি ১৬ লাখ। তা ইউজিসি সংশোধিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের জন্য ১৫৩ কোটি ৫৩ লক্ষ টাকা বরাদ্দ দেয়। কমিশন ২০২০-২০২১ অর্থসালের জন্য বরাদ্দ দিয়েছে ১৫৭ কোটি ৫৮ লক্ষ টাকা। দুই অর্থসালের জন্য নিজস্ব আয় ধরা হয়েছে ১৮ কোটি টাকা।

চলতি অর্থবছরের বাজেটে ১১ কোটি ৩৭ লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ পাওয়া গেছ যা এর আগে পাওয়া যায়নি। বিগত প্রশাসনের বিধিবহির্ভূত নিয়োগ দেয়া ১২৩ জন কর্মকর্তা-কর্মচারীর অনুমোদনও নিয়েছেন বর্তমান প্রশাসন। চলতি অর্থসালে ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অনুমোদন পাওয়া গেছে এবং এই প্রথম স্কুলটির জন্য অর্থ বরাদ্দ পাওয়া গেছে। চলিত অর্থ বছরের ১টি ডাবল ডেকার বাস এবং ২০২০-২১ অর্থ সালে ২টি ডাবল ডেকার বাস ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বর্তমান প্রশাসনের চার বছরের অর্থনৈতিক শৃঙ্খলা, স্বচ্ছতার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আমাদের চাহিদা মোতাবেক সর্বোচ্চ বাজেট প্রদান করেছেন। মূল বাজেট ও সংশোধিত বাজেটে এই পরিমাণ বরাদ্দ এই যাবতকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঘটেনি।

বাজেটের উল্লেখযোগ্য তিনটি বিষয় হচ্ছে ২০১২ সাল থেকে এর আগের প্রশাসন ১২৩ জনকে যে বিধিবহির্ভূত যে নিয়োগ দিয়েছিল সেটার কোনো অনুদান আমরা পাইনি তা এবারের বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে। ইবি ল্যাবঃ স্কুল মূল বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে এবং দীর্ঘ ৩০ বছর ধরে বাজেট ঘাটতির অন্যতম কারণ পরিবহন। এই বছরেই আমরা তিনটি ডাবল ডেকার কিনার টাকা পেয়েছি।

এবারের যে বাজেট ও সংশোধিত বাজেট এটি অত্যন্ত আশাব্যঞ্জক ও সন্তোষজনক। এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের দীর্ঘ চার বছরের অর্থনৈতিক শৃঙ্খলা ও স্বচ্ছতা চর্চার ফসল হিসেবে আমি মনে করি।’

আগের প্রশাসনের সময় বাজেট ছিল ৮৪ কোটি টাকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বর্তমান প্রশাসনের প্রায় ৪ বছরের আর্থিক শৃঙ্খলা দেখে এমন বাজেট দিয়েছেন। ১৯টি গুরুতর অডিট আপত্তি নিয়ে উপাচার্য ড. রাশিদ আসকারী দায়িত্ব শুরু করেন। বর্তমানে অডিট আপত্তি একদম শূন্য বলে জানান উপাচার্য।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au