জিল্লুর রহমান জয় : মেসির এই বিদায় পৃথিবীর সকল মেসি প্রেমী ভক্তদের কাঁদিয়ে ভাসিয়ে দিলেন। মেসিকে যারা ভালোবাসেন তারা মেসির এই ক্লাবটাকেও তার জন্য ভালোবাসে। আর এই ক্লাবের জার্সি পরে ১৭ বছর রাজত্ব করেছেন এই ফুটবল কিং। যার ভক্ত সারা বিশ্বের সকল খেলোয়ারের চেয়ে বেশি। বাংলাদেশেও এই প্রিয় ফুটবল কিং এর ভক্তের অভাব নেই।
ভালোবাসার এই মানুষটির বিদায় জেনো তারাও মেনে নিতে পারছিলো না। তাই সকল বন্ধুরা মিলে নির্জন জায়গায় কিছু সময় কাঁটায় প্রিয় মানুষের এই কষ্ট ভাগ করে নেওয়া চেষ্টা করে। সকলে মেসির জন্য দোয়া আর ভালোবাসায় ভাসিয়ে দিলেন।
সব দ্বিধা মুছে পরিবারসহ লিওনেল মেসি সিদ্ধান্ত নিয়েছিলেন বার্সেলোনাতেই থাকবেন। পুরোটা জীবন থেকে স্প্যানিশ এ ক্লাবে কাটিয়েছেন। বাকিটা সময়ও থাকতে চেয়েছিলেন। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। বার্সেলোনা তাকে বিদায় জানিয়ে দিয়েছে। আজ রবিবার আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন তিনিও।
উল্লেখ্য, মেসি ২১ বছর আগে ১৩ বছর বয়সে বার্সেলোনায় এসেছিলেন। গত ১৭ বছর ধরে খেলেছেন ক্লাবের জার্সিতে। এ সময়ের মধ্যে বার্সেলোনার জার্সিতে ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল করেছেন। ১০ বার জয় করেছেন লা লিগা। সাতবার জিতেছেন কোপা দেল রে কাপ। এ ছাড়া চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার উয়েফা সুপারকাপ, তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ ও সাতবার স্প্যানিশ সুপারকাপ জয় করেছেন মেসি।